সর্বশেষ
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার
যুদ্ধবিরতির আলোচনা চললেও বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
ভারতে ইসলাম ও মুসলমান আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে: মাওলানা আরশাদ মাদানি
আমরা ভেনেজুয়েলা নই, হামলা চললে হরমুজ প্রণালী দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: মার্কিন ইসরাইল জোটকে ইরানের হুঁশিয়ারি
গাজার বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েলি হামলা, নিহত ১ আহত ১০
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন
স্পেনের বিশ্বজয়ে উল্লাসে মাতোয়ারা অ/ভিশপ্ত ইহুদীদের হামলায় পা হারানো ফি/ লিস্তিনি মা/জলুম মুসলিমরা
১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

জুলাইয়ের বিপ্লবের কিংবদন্তি শহীদ ফয়সালের মায়ের কলিজা ছেঁড়া ভাইরাল পোষ্ট!

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: ফিরে দেখা জুলাই (২০২৪) এর ছাত্র আন্দোলনের ইতিহাস” কিংবদন্তী শহীদ ফয়সালের মায়ের কলিজা ছেঁড়া কথাগুলো হুবহু তুলে ধরা হলো।

“আমার যেই ছেলে একটা মুরগি কাটা দেখতে পারত না, গরু কাটার সময় যাকে লুকায়ে রাখা লাগতো, সেই ছেলের শরীরে এত রক্ত আমি দেখছি! আমার মানিকটারে কে যে শেষ করে দিয়ে গেল!…”

‘আন্দোলনে যাওয়ার জন্য ওইদিন শান্ত একরকম তাড়াহুড়া করেই টিউশনি শেষ করছিল। বলে আসছিল, পরের দিন বেশি সময় পড়ায়ে দিবে।

বাসার চাবি সবসময় একটা থাকতো শান্তর কাছে, আরেকটা আমার কাছে। ওর চাবিটা আমাকে কখনো দিত না। কিন্তু ওইদিন কেন জানিনা, নিজে ডেকে আমাকে চাবি দিয়ে গেছিল। হয়ত বুঝতে পারছিল, আর আসবে না৷

ওইদিন আমার ছেলের চেহারাও কেমন যেন লাগতেছিল খুব হাসিখুশি, মায়াবী মায়াবী!

পরোটা আর চা বানায়ে রেখে দিছিলাম, যেন সন্ধ্যায় এসে খায়। বাইরের কিছু তেমন খাইতে পারত না।

আমি জানতাম না আমার ছেলে নাই, গুলি লাগছে এই কথা বলে ওর বন্ধুরা আমাকে মেডিকেল নিয়ে গেছিল।

থানার ওসি যখন ‘ফয়সালের আম্মু কোথায়’ বলে বলে ডাকতেছিল, আমি দৌড়ায়ে গেছি। ভাবছি শান্তমনি হয়ত ওয়ার্ডে ভর্তি হইছে, আমাকে খুঁজতেছে, এই কারণে ডেকে নিয়ে যাচ্ছে।

আমাকে সবাই স্বান্তনা দিচ্ছিল শুধু, আমি বলতেছিলাম আমাকে আমার শান্তমনির কাছে নিয়ে চলেন, আমি শান্ত হয়ে যাব। কিন্তু আমাকে নেয় না৷

আমাকে যখন মৃত্যুর খবর শুনাইছে, আমি বিশ্বাস করিনাই। মনে হচ্ছিল হয়ত স্বপ্ন দেখতেছি। এখনো মাঝেমধ্যে মনে হয়, আমার শান্তমনি আছে, এগুলা সব স্বপ্ন।

আমার যেই ছেলে একটা মুরগি কাটা দেখতে পারত না, গরু কাটার সময় যাকে লুকায়ে রাখা লাগতো, সেই ছেলের শরীরে এত রক্ত আমি দেখছি! আমার মানিকটারে কে যে শেষ করে দিয়ে গেল!

আমাকে যখন লাশ দেখাইতে নিয়ে গেল, আমি তখনো ভাবছি গিয়ে দেখব অন্য কেউ শুয়ে আছে। আমার শান্তমনি হয়ত আন্দোলন থেকে কোথাও গিয়ে লুকায়ে আছে। কিন্তু স্ট্রেচারে করে আমার মানিকটারেই নিয়ে আসলো।

এর ভিতরে আবার শান্ত’র দুই বন্ধুকে এরেস্ট করে তাদেরকেই শান্ত’র হত্যামামলা দিয়ে দেয়।

ওর জন্ম চট্টগ্রামে, বেড়ে ওঠা চট্টগ্রামে, তবু এখানে একটা জানাজাও হইতে দিল না, পুলিশ প্রটোকলে বরিশাল নিয়ে যাওয়া লাগলো৷ দাফনও সেখানে হয়।

আমার ছেলে খতম তারাবি কোনোদিন মিস দিত না। মিস হবে ভেবে এমনকি রমজানে কোথাও বেড়াইতেও যাইত না। আর এই বছর পড়ারই কেউ নাই!

একটা ভাল মানুষ হিসাবে আমি শান্তমনিকে বড় করছি। আমি হয়ত আর ওর রক্ষণাবেক্ষণের উপযুক্ত ছিলাম না, এই কারণে আল্লাহ নিজের কাছে নিয়ে গেছে। যতদিন উপযুক্ত ছিলাম ততদিন ও আমার কাছে ছিল। সান্ত্বনা শুধু এইটুকুই, আল্লাহ যেন আমার ছেলেকে শহিদ হিসাবে কবুল করে।

জানেন, জীবন আমার কাছে এখন আর মূল্যবান কিছু না। অপেক্ষা করেই আছি কখন আমার ছেলের কাছে চলে যাব।’

July Records কে দেয়া শহীদ ফয়সাল আহমেদ শান্ত’র মা মিসেস কোহিনূর আক্তারের বক্তব্য।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৮
সূর্যোদয়ভোর ৫:২৩
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৮
সূর্যোদয়ভোর ৫:২৩
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত