সর্বশেষ
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার
যুদ্ধবিরতির আলোচনা চললেও বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
ভারতে ইসলাম ও মুসলমান আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে: মাওলানা আরশাদ মাদানি
আমরা ভেনেজুয়েলা নই, হামলা চললে হরমুজ প্রণালী দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: মার্কিন ইসরাইল জোটকে ইরানের হুঁশিয়ারি
গাজার বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েলি হামলা, নিহত ১ আহত ১০
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন
স্পেনের বিশ্বজয়ে উল্লাসে মাতোয়ারা অ/ভিশপ্ত ইহুদীদের হামলায় পা হারানো ফি/ লিস্তিনি মা/জলুম মুসলিমরা
১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

টানা তিন দফা দরপতনের পর আবারও বেড়েছে সোনার দাম, আজ থেকেই কার্যকর

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: নতুন বছরের শুরুতেই দেশের স্বর্ণবাজারে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। মানের দিক থেকে সর্বোচ্চ ২২ ক্যারেট স্বর্ণের দাম এক লাফে প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বেড়েছে। ফলে এখন ১১.৬৬৪ গ্রাম ওজনের এক ভরি ২২ ক্যারেট স্বর্ণ কিনতে গুনতে হবে ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা।

রোববার (৪ জানুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স সমিতির মূল্য নির্ধারণ সংক্রান্ত কমিটির বৈঠকে নতুন এই দর চূড়ান্ত করা হয়। পরে সংশ্লিষ্ট কমিটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বাজারে দাম বাড়ানোর ঘোষণা আসে। নতুন মূল্য সোমবার (৫ জানুয়ারি) থেকে কার্যকর হবে।

সংগঠনের ভাষ্য অনুযায়ী, স্থানীয় বাজারে তেজাবি বা পাকা সোনার মূল্য বৃদ্ধির প্রভাবেই স্বর্ণের দামে এই সমন্বয় আনা হয়েছে।

নতুন তালিকা অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের ভরি নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৪ হাজার ৭৩৪ টাকা। ১৮ ক্যারেট স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৮৪ হাজার ৫৮ টাকায় এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি দাঁড়িয়েছে ১ লাখ ৫৩ হাজার ৩২৩ টাকা।

এর আগে ২০২৫ সালের শেষ ভাগে দফায় দফায় দাম বাড়তে বাড়তে স্বর্ণের বাজার রেকর্ড উচ্চতায় পৌঁছায়। এক পর্যায়ে ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ২৯ হাজার টাকার সীমা ছাড়ায়। নতুন বছরের শুরুতে কয়েক দফা দর কমলেও জানুয়ারির শুরুতেই আবার ঊর্ধ্বগতি দেখা দিল।

এদিকে রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে ২২ ক্যারেট রুপার ভরি ৫ হাজার ৫৪০ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ৩০৭ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৫৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৩৮৩ টাকায়।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত