সর্বশেষ
বিশ্ব বাজারে সোনার দামে বড় পতন, দেশের বাজারে কত
স্পেন-আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে অনলাইন পিটিশনে হাজারো স্বাক্ষর
মাদক মামলায় ফাঁসিয়ে দেব, বিক্ষোভকারীদের মুম্বাই পুলিশের হুমকির পর দিল্লির আন্দোলন আরো ভয়ংকর হয়ে উঠেছে
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ট্রাম্পের শুল্ক নীতিতে ধাক্কা: মার্কিন আদালতের রায়ে অধিকাংশ শুল্ক ‘অবৈধ’ ঘোষিত

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ্বব্যাপী আরোপিত অধিকাংশ শুল্ক অবৈধ বলে রায় দিয়েছে দেশটির একটি আপিল আদালত। ওয়াশিংটন ডিসিভিত্তিক ফেডারেল সার্কিট আপিল আদালত ৭-৪ ভোটে এ রায় ঘোষণা করে জানায়, ট্রাম্পের আরোপিত পারস্পরিক শুল্ক এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে চীন, কানাডা ও মেক্সিকোর ওপর আরোপিত শুল্ক উভয়ই আইনের সঙ্গে সাংঘর্ষিক।

রায়ের পক্ষে থাকা ৭ বিচারপতির মধ্যে ৬ জন ডেমোক্র্যাট এবং একজন রিপাবলিকান সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত ছিলেন। অন্যদিকে রায়ের বিপক্ষে মত দেন দুই ডেমোক্র্যাট ও দুই রিপাবলিকান সরকারের নিয়োগপ্রাপ্ত বিচারপতি। তবে আদালতের এই সিদ্ধান্ত ট্রাম্পের আরোপিত স্টিল ও অ্যালুমিনিয়ামের শুল্কে প্রভাব ফেলবে না।

প্রসঙ্গত, হোয়াইট হাউসে দ্বিতীয় মেয়াদে ট্রাম্প শুল্কনীতিকে তার পররাষ্ট্রনীতির অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। বাণিজ্য অংশীদারদের ওপর চাপ সৃষ্টি ও চুক্তি পুনঃআলোচনায় বাধ্য করতে তিনি শুল্ককে বারবার কাজে লাগান। যদিও এতে প্রশাসন কিছু ক্ষেত্রে সুবিধা পেলেও আন্তর্জাতিক বাজারে অস্থিরতা বেড়েছে।

রায় ঘোষণার পর ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ ক্ষোভ প্রকাশ করে লেখেন, আদালতের সিদ্ধান্ত ‘চরম পক্ষপাতদুষ্ট’। তিনি সতর্ক করে বলেন, এসব শুল্ক উঠে গেলে যুক্তরাষ্ট্র ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়বে। তবে তিনি আশা করেন, সর্বোচ্চ আদালতে আপিল করলে এই রায় বাতিল হবে।

সূত্র: রয়টার্স

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত