সর্বশেষ
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
আন্তর্জাতিক
জাতীয় সংবাদ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়
বৃষ্টি কমতেই বাড়ছে দূষণ, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১২তম
ইসলামী ব্যাংক নিয়ে ‘জোরজবরদস্তি’ করলে ভালো ফল হবে না: ডা. শফিকুর রহমান
বিদ্যুতের দাম আবারও বাড়ছে? আজই আসছে নতুন মূল্যহার ঘোষণা

দীর্ঘদিন ফ্রিজে রাখা মাংস কি সত্যিই ক্যানসারের ঝুঁকি বাড়ায়? বিশেষজ্ঞদের মতামত জানুন

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

স্বাস্থ্য ডেস্ক: বেশিরভাগ পরিবারের মতো আপনার ঘরেও হয়তো অতিরিক্ত মাংস ফ্রিজে সংরক্ষণের অভ্যাস রয়েছে। তবে অনেকেই মনে করেন—দীর্ঘদিন ফ্রিজে রাখা মাংস খেলে ক্যানসারের ঝুঁকি বাড়ে। কিন্তু এ ধারণা কতটা সঠিক?

পুষ্টিবিজ্ঞানীরা বলছেন, দীর্ঘ সময় ফ্রিজে রাখা মাংস থেকে সরাসরি ক্যানসার হওয়ার কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। তবে সময়ের সঙ্গে সঙ্গে মাংসের পুষ্টিগুণ ধীরে ধীরে নষ্ট হয় এবং কিছু ক্ষতিকর রাসায়নিক উপাদান তৈরি হতে পারে, যা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

মাংস ফ্রিজে কতদিন নিরাপদে রাখা যাবে, তা নির্ভর করে মাংসের ধরণ, সংরক্ষণের পদ্ধতি এবং ফ্রিজের তাপমাত্রার ওপর। সাধারণভাবে, ঘরে ব্যবহৃত ফ্রিজে (যার তাপমাত্রা থাকে -১২ থেকে -১৮ ডিগ্রি সেলসিয়াস) মাংস এক মাস পর্যন্ত রাখা তুলনামূলকভাবে নিরাপদ। কিন্তু তার বেশি সময় রাখলে ব্যাকটেরিয়া ও মাইক্রোঅর্গানিজম ধীরে ধীরে বিকাশ করতে পারে এবং টক্সিন তৈরি হওয়ার ঝুঁকি বাড়ে।

অন্যদিকে, রপ্তানির জন্য সংরক্ষিত মাংস সাধারণত খুব কম তাপমাত্রায় (-৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত) রাখা হয়, যেখানে ছয় মাস পর্যন্ত তা নিরাপদ থাকে। তবে গৃহস্থালির ফ্রিজে এত কম তাপমাত্রা বজায় রাখা সম্ভব নয়, ফলে দীর্ঘসময় ধরে সংরক্ষিত মাংসের গুণগত মান নষ্ট হয় এবং এতে আর্দ্রতা কমে যায়, কাঠামোগত পরিবর্তন ঘটে ও স্বাদও নষ্ট হয়ে যায়।

বিশেষজ্ঞদের পরামর্শ, মাংস সংরক্ষণ করার সময় অবশ্যই সঠিক প্যাকেজিং করতে হবে এবং যত দ্রুত সম্ভব তা ব্যবহার করা উচিত। ফ্রিজে দীর্ঘদিন রেখে দিলে শুধু মাংস নয়, যেকোনো খাবারের পুষ্টিগুণ ও স্বাদ কমে যায়। তাই নিরাপদ খাদ্যাভ্যাস বজায় রাখতে হলে এক মাসের মধ্যে ফ্রিজে রাখা মাংস খাওয়াই উত্তম।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত