সর্বশেষ
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
আন্তর্জাতিক
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়
বৃষ্টি কমতেই বাড়ছে দূষণ, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১২তম
ইসলামী ব্যাংক নিয়ে ‘জোরজবরদস্তি’ করলে ভালো ফল হবে না: ডা. শফিকুর রহমান
বিদ্যুতের দাম আবারও বাড়ছে? আজই আসছে নতুন মূল্যহার ঘোষণা

দেশি পোশাককে ভারতীয় বলে বিক্রি, হিলিতে ৫ প্রতিষ্ঠানে জরিমানা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: ঈদকে সামনে রেখে দিনাজপুরের হিলি বাজারে নতুন পোশাক কেনার ভিড় বাড়তে শুরু করেছে। তবে এই সুযোগে কিছু ব্যবসায়ী দেশীয় তৈরি পোশাককে ভারতীয় বলে বিক্রি করে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করছেন বলে অভিযোগ উঠেছে। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত হিলি বাজারের চারমাথা মোড় ও চন্ডিপুর এলাকায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক বোরহান উদ্দিন।

অভিযানে দেশীয় কাপড়কে ভারতীয় বলে বিক্রি করার অভিযোগে তিনটি পোশাকের দোকানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের দায়ে দুটি বেকারিকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে হিলি বাজারের সুমি গার্মেন্টস অ্যান্ড বস্ত্রনালয়, লাবণ্য ফ্যাশন, মা গার্মেন্টস, ইহান বেকারি এবং পাবনা বেকারি।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তা জানান, নিয়মিত তদারকির অংশ হিসেবে এসব প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় দুটি বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং শিল্পকারখানায় ব্যবহৃত লবণ ও অ্যামোনিয়াম সালফেট ব্যবহার করে খাদ্য প্রস্তুতের প্রমাণ পাওয়া যায়।

এছাড়া পোশাকের দোকানগুলোতে দেশীয় কাপড়কে ভারতীয় বলে বিক্রি করা হলেও তারা কোনো বৈধ ক্রয় বা বিক্রয় রসিদ দেখাতে পারেননি। এসব অপরাধের কারণে জরিমানা করা হয়েছে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত