সর্বশেষ
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার
যুদ্ধবিরতির আলোচনা চললেও বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
ভারতে ইসলাম ও মুসলমান আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে: মাওলানা আরশাদ মাদানি
আমরা ভেনেজুয়েলা নই, হামলা চললে হরমুজ প্রণালী দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: মার্কিন ইসরাইল জোটকে ইরানের হুঁশিয়ারি
গাজার বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েলি হামলা, নিহত ১ আহত ১০
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন
স্পেনের বিশ্বজয়ে উল্লাসে মাতোয়ারা অ/ভিশপ্ত ইহুদীদের হামলায় পা হারানো ফি/ লিস্তিনি মা/জলুম মুসলিমরা
১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

দেশের শীর্ষস্থানীয় আলেম আল্লামা সুলতান যওক নদভীর ইন্তেকাল

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিজস্ব প্রতিবেদকঃ দেশের অন্যতম শীর্ষ ইসলামি চিন্তাবিদ ও আলেম আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভী আর নেই। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।

আল্লামা সুলতান যওক নদভী চট্টগ্রামের খ্যাতনামা ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান জামেয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন। পাশাপাশি তিনি কওমি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও সংস্কারে অগ্রণী ভূমিকা পালন করেন।

তার নামাজে জানাজা আজ শনিবার বিকেল ৪টায় চট্টগ্রামের জামেয়ার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। গত ১৮ এপ্রিল তাকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় এবং পরবর্তীতে আইসিইউতে স্থানান্তর করা হয়।

তিনি শুধু একজন আলেমই নন, বরং বহু প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের সভাপতি এবং আন্তর্জাতিক সাহিত্য সংস্থা ILIC-এর বাংলাদেশ ব্যুরো চিফ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

১৯৩৭ সালে কক্সবাজারের মহেশখালী উপজেলার জাগীরাঘোনা এলাকায় জন্মগ্রহণ করেন এই গুণী আলেম। ১৯৫৯ সালে পটিয়া জামেয়া থেকে দাওরায়ে হাদিস শেষ করেন এবং ১৪০৪ হিজরিতে ভারতের নাদওয়াতুল উলামা থেকে সম্মানসূচক আলিমিয়াত ডিগ্রি অর্জন করেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৮
সূর্যোদয়ভোর ৫:২৩
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৮
সূর্যোদয়ভোর ৫:২৩
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত