সর্বশেষ
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার
যুদ্ধবিরতির আলোচনা চললেও বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
ভারতে ইসলাম ও মুসলমান আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে: মাওলানা আরশাদ মাদানি
আমরা ভেনেজুয়েলা নই, হামলা চললে হরমুজ প্রণালী দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: মার্কিন ইসরাইল জোটকে ইরানের হুঁশিয়ারি
গাজার বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েলি হামলা, নিহত ১ আহত ১০
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন
স্পেনের বিশ্বজয়ে উল্লাসে মাতোয়ারা অ/ভিশপ্ত ইহুদীদের হামলায় পা হারানো ফি/ লিস্তিনি মা/জলুম মুসলিমরা
১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

দ্রুত বিচার নিশ্চিত করতে আইনে পরিবর্তনের প্রয়োজন হলে তা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করতে প্রয়োজন হলে আইনে পরিবর্তন আনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার রাতে রামিসার পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মামলার তদন্ত দ্রুত এগিয়ে চলছে এবং আগামী রোববারের মধ্যেই আদালতে চার্জশিট জমা দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি বলেন, ইতোমধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেওয়া হয়েছে। বর্তমানে ডিএনএ পরীক্ষার কাজ চলছে।

তিনি আরও বলেন, শিশু ধর্ষণ ও হত্যার মতো ভয়াবহ অপরাধের বিচার যাতে দ্রুত সম্পন্ন করা যায়, সেজন্য বিদ্যমান আইনে পরিবর্তনের প্রয়োজন হলে সরকার সেই উদ্যোগ নেবে। একই সঙ্গে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার কথাও জানান তিনি।

এদিকে প্রধানমন্ত্রী রামিসার পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং নিহত শিশুর বড় বোনের পড়াশোনাসহ প্রয়োজনীয় দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি পরিবারটির নিরাপত্তা ও পুনর্বাসনের বিষয়েও সহযোগিতার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, রাজধানীর পল্লবীতে শিশু রামিসার মরদেহ উদ্ধারের ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। ঘটনার পর দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় বিচার ও কঠোর শাস্তির দাবিতে বিভিন্ন মহলে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৮
সূর্যোদয়ভোর ৫:২৩
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৮
সূর্যোদয়ভোর ৫:২৩
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত