সর্বশেষ
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
দেশের সব মাদ্রাসায় ইআইআইএনভিত্তিক সিম সচল রাখার জরুরি নির্দেশ
মহাজাগতিক বিস্ময়: আজ পৃথিবীজুড়ে দিন ও রাতের দৈর্ঘ্য সমান!
টাইফুন ‘দুজুয়ান’-এর প্রলয়ঙ্করি তাণ্ডবে চূর্ণ জাপান: লাশের সারি বেড়ে ৯, নিখোঁজ বহু!
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে রুখে দিল জাপান, অতঃপর আম্পায়ারের নির্লজ্জ চু/রিতে কোনরকম রক্ষা পেল ভারত
২৩ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
জ্বালানির দাম বাড়তেই গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, কোথাও ২০ টাকা পর্যন্ত বেশি আদায়
ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া দেশগুলোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান এরদোগানের
মার্কিন আধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ইরান
পাটওয়ারীকে গ্রেপ্তার করলে বাসে ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তেলের দামে ওঠানামা, তবু বিশ্ববাজারে স্থির স্বর্ণের দাম
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঘটনাটি তদন্তে প্রশাসন
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

ধসে পড়ল সাদা পাথরের কারবার: মাটির নিচ থেকে উদ্ধার এক লাখ ঘনফুট লুটের পাথর

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: সিলেটের জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদা পাথরে লুট হওয়া বিপুল পরিমাণ পাথর অভিনব কায়দায় মাটির নিচে লুকিয়ে রাখা হয়েছিল। গত দুই দিনে পরিচালিত অভিযানে এসব পাথর উদ্ধার করেছে প্রশাসন।

শুক্রবার (১৫ আগস্ট) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কলাবাড়ি এলাকায় জেলা প্রশাসনের টানা অভিযানে মাটিচাপা অবস্থায় বিপুল পরিমাণ পাথর জব্দ করা হয়। শুধু ওইদিনই উদ্ধার হয় প্রায় ৪৫ হাজার ঘনফুট পাথর। এর আগের দিন রাত থেকে শুক্রবার বিকেল পর্যন্ত মোট এক লাখ ঘনফুট পাথর উদ্ধার হয়েছে বলে নিশ্চিত করেছে প্রশাসনের মিডিয়া সেল।

উদ্ধার হওয়া পাথরের অর্ধেক ইতোমধ্যে সাদা পাথরের জিরোপয়েন্ট এলাকায় পুনরায় ফেলা হয়েছে। বাকি অংশও ধীরে ধীরে প্রতিস্থাপন করা হচ্ছে।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার (গোপনীয় শাখা, মিডিয়া সেল) মো. মাসুদ রানা জানান, অবৈধভাবে লুট করা এসব পাথর সাদা পাথরে ফেরত দেওয়া হচ্ছে। একইসঙ্গে চলমান অভিযানে স্থানীয় ব্যবসায়ীরা যেভাবে অভিনব কায়দায় মাটির নিচে পাথর মজুত করেছে, তাও উদঘাটন হয়েছে।

এদিকে কলাবাড়ি এলাকায় অভিযান শেষে সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব শাখা ও পর্যটন সেল) মাহমুদ আশিক কবির বলেন, স্থানীয় ক্রাশার মালিকরা মাটির নিচে বিশাল পাথরের ভাণ্ডার গড়ে তুলেছিল। অভিযানে সেখান থেকে ৭ ট্রাক পাথর সরাসরি সাদা পাথরে ফেলে দেওয়া হয়েছে। আরও প্রায় ৫ হাজার ঘনফুট পাথর জব্দ অবস্থায় আছে, যা শনিবার পর্যটন এলাকায় ফেরত দেওয়া হবে।

প্রশাসনের ধারাবাহিক এ অভিযানে অবৈধ পাথর ব্যবসায়ীদের নতুন কৌশল প্রকাশ পেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, অবৈধভাবে সাদা পাথর লুটপাট রোধে অভিযান অব্যাহত থাকবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৪
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৮

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৪
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৮

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত