সর্বশেষ
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার
যুদ্ধবিরতির আলোচনা চললেও বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
ভারতে ইসলাম ও মুসলমান আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে: মাওলানা আরশাদ মাদানি
আমরা ভেনেজুয়েলা নই, হামলা চললে হরমুজ প্রণালী দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: মার্কিন ইসরাইল জোটকে ইরানের হুঁশিয়ারি
গাজার বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েলি হামলা, নিহত ১ আহত ১০

নতুন ভোটার নিবন্ধনে এসএসসি বা সমমানের সনদ বাধ্যতামূলক করলো নির্বাচন কমিশন

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: নতুন ভোটার নিবন্ধনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যাচাই আরও কঠোর করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে মাধ্যমিক বা তার ঊর্ধ্বে শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন আবেদনকারীদের এসএসসি বা সমমানের সনদ ডাটাবেজে বাধ্যতামূলকভাবে সংযুক্ত করতে হবে।

বুধবার (২৯ এপ্রিল) নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। এতে স্বাক্ষর করেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশনস) মো. সাইফুল ইসলাম।

নির্দেশনায় বলা হয়েছে, ভোটার নিবন্ধনের সময় আবেদনকারীর ফরম-২, ফরম-৩, জন্ম সনদ, পাসপোর্ট (যদি থাকে) এবং শিক্ষাগত সনদসহ প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে। বিশেষ করে এসএসসি বা সমমানের সনদ জন্মতারিখ যাচাইয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইসি জানায়, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, মাধ্যমিক বা তার বেশি শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট অফিসগুলো এসএসসি সনদ ডাটাবেজে সংযুক্ত করছে না। এতে পরবর্তীতে তথ্য সংশোধনের সময় জটিলতা তৈরি হচ্ছে এবং সিদ্ধান্ত গ্রহণে সমস্যা হচ্ছে।

এই পরিস্থিতি এড়াতে নির্বাচন কমিশন তিনটি নির্দেশনা দিয়েছে। এর মধ্যে রয়েছে, মাধ্যমিক বা তার ঊর্ধ্বে শিক্ষাগত যোগ্যতা থাকলে এসএসসি বা সমমানের সনদ অবশ্যই সংযুক্ত করতে হবে। পাশাপাশি উচ্চশিক্ষার সনদ থাকলেও এসএসসি সনদ বাধ্যতামূলকভাবে সংরক্ষণ করতে হবে।

এছাড়া জেলা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের নিয়মিত তদারকির মাধ্যমে এসব নির্দেশনা বাস্তবায়ন নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত