সর্বশেষ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়
বৃষ্টি কমতেই বাড়ছে দূষণ, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১২তম

নভেম্বর থেকেই এমপিওভুক্ত শিক্ষকদের ৫ শতাংশ হারে নতুন বাড়িভাড়া ভাতা দেওয়ার সিদ্ধান্ত

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর অবশেষে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপনে জানানো হয়েছে, আগামী নভেম্বর মাস থেকে মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২ হাজার টাকা) বাড়িভাড়া ভাতা প্রদান করা হবে।

সরকার জানিয়েছে, বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ভবিষ্যতে প্রয়োজন হলে এ ভাতা পর্যালোচনা করে সমন্বয় করা হবে বলেও জানানো হয়েছে।

এর আগে, শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের শতকরা হারে বাড়িভাড়া প্রদানের দাবিতে গত আগস্টে ঢাকায় মহাসমাবেশ করেন এবং পরবর্তীতে ১২ অক্টোবর থেকে টানা আন্দোলন শুরু করেন। আন্দোলনের মুখে অবশেষে সরকার এ দাবি আংশিক মেনে নেয়।

নতুন ভাতা প্রদানের ক্ষেত্রে কিছু শর্ত যুক্ত করা হয়েছে,

ভাতা পরবর্তী জাতীয় বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রাখতে হবে।

নিয়োগ ও নীতিমালা অনুযায়ী শর্তাবলি যথাযথভাবে পালন করতে হবে।

এই ভাতা বৃদ্ধির ক্ষেত্রে কেউ বকেয়া পাওনা দাবি করতে পারবেন না।

সকল আর্থিক বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে।

ভবিষ্যতে কোনো অনিয়ম হলে সংশ্লিষ্ট বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন।

প্রশাসনিক মন্ত্রণালয়কে প্রজ্ঞাপন জারি করে তার অনুলিপি অর্থ বিভাগে পাঠাতে হবে।

এই সিদ্ধান্তে দীর্ঘদিন ধরে আন্দোলনরত শিক্ষক সমাজে স্বস্তির বাতাস বইলেও, তারা এখনো মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া প্রদানের দাবিতে অনড় রয়েছেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত