সর্বশেষ
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
দেশের সব মাদ্রাসায় ইআইআইএনভিত্তিক সিম সচল রাখার জরুরি নির্দেশ
মহাজাগতিক বিস্ময়: আজ পৃথিবীজুড়ে দিন ও রাতের দৈর্ঘ্য সমান!
টাইফুন ‘দুজুয়ান’-এর প্রলয়ঙ্করি তাণ্ডবে চূর্ণ জাপান: লাশের সারি বেড়ে ৯, নিখোঁজ বহু!
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে রুখে দিল জাপান, অতঃপর আম্পায়ারের নির্লজ্জ চু/রিতে কোনরকম রক্ষা পেল ভারত
২৩ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
জ্বালানির দাম বাড়তেই গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, কোথাও ২০ টাকা পর্যন্ত বেশি আদায়
ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া দেশগুলোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান এরদোগানের
মার্কিন আধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ইরান
পাটওয়ারীকে গ্রেপ্তার করলে বাসে ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তেলের দামে ওঠানামা, তবু বিশ্ববাজারে স্থির স্বর্ণের দাম
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঘটনাটি তদন্তে প্রশাসন
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিউইয়র্ক কনস্যুলেটে নিষিদ্ধ আ.লীগের হামলা, তদন্তে নামছে মার্কিন গোয়েন্দা সংস্থা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের দরজা ও জানালা ভাঙচুর করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ হামলার নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইবাদুর রহমান চৌধুরীসহ প্রায় ৫০ নেতাকর্মী।

রোববার বিকেলে বাংলাদেশ সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম কনস্যুলেটে প্রবেশ করার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং তাকে লক্ষ্য করে ডিম ছোড়েন। এরপরই কনস্যুলেটের দরজা-জানালায় ভাঙচুর শুরু হয়।

প্রবাসী বাংলাদেশি ও মিডিয়া কর্মীদের সঙ্গে তথ্য উপদেষ্টার মতবিনিময়ের আয়োজন করেছিল কনসাল জেনারেল অফিস। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তুজা সেখানে উপস্থিত ছিলেন। বিকাল ৫টা থেকে ছাত্রলীগের উশৃঙ্খল নেতাকর্মীরা কনস্যুলেটের সামনে অবস্থান নেন এবং সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে তারা কনস্যুলেটের ভিতরে ঢুকতে চেষ্টা করেন, কিন্তু সিকিউরিটি গার্ড ও অফিস স্টাফদের বাধায় ব্যর্থ হন। ক্ষুব্ধ হয়ে তারা দরজা-জানালায় লাথি মারে, যার ফলে প্রধান ফটকের কাচের দরজা ভেঙে যায়।

নিউইয়র্ক সিটি পুলিশ দ্রুত বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে এবং দুই জনকে আটক করে। পরে পুলিশ তাদের ছেড়ে দেয়। কনস্যুলেট অফিস নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করার বিষয়টি বিবেচনা করছে। কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে কনস্যুলেট যোগাযোগ রাখছে এবং গোয়েন্দা সংস্থা ইতোমধ্যেই তদন্তে নেমেছে এবং ভিডিও ফুটেজ সংগ্রহ করছে।

কনস্যুলেটের বাইরে বিক্ষোভ চলে বিকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত। এ সময় কনস্যুলেটে প্রবাসী বাংলাদেশি ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ও প্রেস মিনিস্টার গোলাম মোর্তুজা। কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক সভাপতিত্ব করেন। রাতে তথ্য উপদেষ্টা পুলিশ প্রহরায় কনস্যুলেট অফিস ত্যাগ করেন।

মতবিনিময় সভায় তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, আগামী নির্বাচনে যারাই ক্ষমতায় আসুক, তাদের জনগণের কাছে দায়বদ্ধ থেকে জুলাই সংস্কারগুলো বাস্তবায়ন করতে হবে। তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থান অনেক ত্যাগ আর রক্তের বিনিময়ে হাসিনার পতন ঘটিয়েছে এবং নতুন বাংলাদেশ গঠনের স্বপ্নের সঙ্গে নতুন সরকার গঠন করা হয়েছে।

প্রেস মিনিস্টার গোলাম মোর্তুজা বলেন, ছাত্র-জনতা রক্ত দিয়ে দেশের রাজতন্ত্রকে পতিত করেছেন। এখন কিছু নেতাকর্মী ডিম নিক্ষেপ বা কটূক্তি করতে পারে, তা স্বাভাবিক প্রতিক্রিয়া।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৪
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৮

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৪
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৮

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত