সর্বশেষ
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
আন্তর্জাতিক
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়
বৃষ্টি কমতেই বাড়ছে দূষণ, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১২তম
ইসলামী ব্যাংক নিয়ে ‘জোরজবরদস্তি’ করলে ভালো ফল হবে না: ডা. শফিকুর রহমান
বিদ্যুতের দাম আবারও বাড়ছে? আজই আসছে নতুন মূল্যহার ঘোষণা

ফজরের নামাজ শেষে কুরআন তিলাওয়াতরত অবস্থায় মসজিদেই যুবকের মৃত্যু!

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিজস্ব প্রতিবেদক: নীলফামারীর ডোমারে এক হৃদয়বিদারক দৃশ্যের সাক্ষী হলো জামিরবাড়ী পাটোয়ারী পাড়া জামে মসজিদ। মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে ফজরের নামাজ শেষে কোরআন তিলাওয়াতরত অবস্থায় মৃত্যুবরণ করেন সাজু ইসলাম নামে এক তরুণ।

সাজু ইসলাম ওই গ্রামের মমিনুর রহমানের ছেলে। ইসলামী জীবনচর্চায় নিবেদিত এ যুবকের এমন মৃত্যু এলাকাবাসীকে আবেগাপ্লুত করে তুলেছে। প্রতিবেশী শাকিল ইসলাম জানান, “সাজু ছিলেন এলাকার সবচেয়ে ভদ্র, ধার্মিক ও নরম স্বভাবের মানুষ। পাঁচ ওয়াক্ত নামাজ ও তাহাজ্জুদের নামাজ পড়তেন নিয়মিত। তার জীবনের লক্ষ্য ছিল আল্লাহর ঘরকেই কেন্দ্র করে জীবন গড়ে তোলা।”

মসজিদের ইমাম মাওলানা আব্দুর রাকিব বলেন, “নামাজ শেষে কোরআন তিলাওয়াত করছিলেন সাজু। হঠাৎ তিনি পড়ে যান এবং অল্প সময়ের মধ্যেই নিস্তেজ হয়ে পড়েন। নিশ্চিত হওয়া যায়, তিনি মৃত্যুবরণ করেছেন। এটি নিঃসন্দেহে সৌভাগ্যপূর্ণ মৃত্যু।”

ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম জানিয়েছেন, এটি স্বাভাবিক মৃত্যু, বিষয়টি তদন্ত করে নিশ্চিত হওয়া গেছে। মঙ্গলবার দুপুর আড়াইটায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এই অকাল ও পুণ্যময় বিদায়ে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। বহু মানুষ এই মৃত্যুতে আক্ষেপের সঙ্গে বলছেন, “হায়, যদি আমাদেরও এমন মৃত্যু হতো।”

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত