সর্বশেষ
আন্তর্জাতিক
আন্তর্জাতিক
জাতীয় সংবাদ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়
বৃষ্টি কমতেই বাড়ছে দূষণ, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১২তম
ইসলামী ব্যাংক নিয়ে ‘জোরজবরদস্তি’ করলে ভালো ফল হবে না: ডা. শফিকুর রহমান
বিদ্যুতের দাম আবারও বাড়ছে? আজই আসছে নতুন মূল্যহার ঘোষণা

ফ্যামিলি, কৃষক ও প্রবাসী কার্ড সবাই পাবে: নুরুল হক নুর

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও প্রবাসী কার্ড কোনো রাজনৈতিক বিবেচনায় দেওয়া হবে না। প্রকৃতভাবে যারা অসুবিধায় আছেন, তাদের সবাইকে এসব সুবিধার আওতায় আনার চেষ্টা করছে সরকার।

শনিবার পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নে ফ্যামিলি কার্ড বিতরণের দ্বিতীয় ধাপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, নির্বাচনের সময় নানা ধরনের চাপ ও বাধা এলেও সরকার সেগুলো বিবেচনায় নেয়নি। প্রকৃত দরিদ্র ও কষ্টে থাকা মানুষদের সহায়তা করাই এসব কার্ডের মূল উদ্দেশ্য।

তিনি আরও বলেন, সামাজিক নিরাপত্তা কার্যক্রম আরও বিস্তৃত করতে সরকার কাজ করছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও প্রবাসী কার্ডের সুবিধা ধীরে ধীরে সবার কাছে পৌঁছে দেওয়া হবে।

গ্রামীণ উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, গলাচিপা ও দশমিনা এলাকায় খাল খনন, সড়ক নির্মাণ, সেতু ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে একাধিক প্রকল্প নেওয়া হয়েছে। সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে স্থানীয় জনগণকে নজরদারির আহ্বানও জানান তিনি।

তিনি বলেন, অতীতে অনেক প্রকল্পে অনিয়ম হয়েছে। তাই এখন জনগণকে সচেতন থাকতে হবে, যেন উন্নয়নকাজের মান ঠিক থাকে।

অনুষ্ঠানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত