সর্বশেষ
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার
যুদ্ধবিরতির আলোচনা চললেও বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
ভারতে ইসলাম ও মুসলমান আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে: মাওলানা আরশাদ মাদানি
আমরা ভেনেজুয়েলা নই, হামলা চললে হরমুজ প্রণালী দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: মার্কিন ইসরাইল জোটকে ইরানের হুঁশিয়ারি
গাজার বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েলি হামলা, নিহত ১ আহত ১০
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন
স্পেনের বিশ্বজয়ে উল্লাসে মাতোয়ারা অ/ভিশপ্ত ইহুদীদের হামলায় পা হারানো ফি/ লিস্তিনি মা/জলুম মুসলিমরা
১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

বিআরটি প্রকল্পে আরও ৫০০-৬০০ কোটি টাকা ব্যয় করলে সুফল মিলবে: সেতুমন্ত্রী

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: ঢাকা বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পে আরও ৫০০ থেকে ৬০০ কোটি টাকা ব্যয় করা হলে এর সুফল পাওয়া যেতে পারে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানান, প্রকল্পটি চালু রাখার পাশাপাশি প্রয়োজনীয় সংস্কারের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

রোববার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে আয়োজিত এক সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিআরটি প্রকল্প বাস্তবায়নে শুরু থেকেই কিছু কাঠামোগত ও পরিকল্পনাগত সমস্যা ছিল। ফলে প্রকল্পটি প্রত্যাশিতভাবে কার্যকর হয়নি। বর্তমানে দুটি বিষয় সামনে রয়েছে। একটি হলো অতিরিক্ত অর্থ ব্যয় করে প্রকল্পটি চালু ও কার্যকর করা, অন্যটি হলো পুরো অবকাঠামো অপসারণ করা।

তিনি জানান, বিষয়টি পর্যালোচনার জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। কমিটি প্রকল্পের বাস্তব অবস্থা, ব্যয় ও জনস্বার্থ বিবেচনা করে সুপারিশ দেবে। ঈদের পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

সেতুমন্ত্রী আরও বলেন, প্রকল্পটি যদি সংস্কার করে জনগণের কাজে লাগানো যায়, তাহলে সেটি ভেঙে ফেলার চেয়ে বেশি লাভজনক হবে। তবে সরকার এমন সিদ্ধান্তই নেবে, যা জনবান্ধব ও বাস্তবসম্মত।

ঈদযাত্রা প্রসঙ্গে তিনি বলেন, মহাসড়কে যানজট ও দুর্ঘটনা কমাতে অবৈধ পশুর হাট ও বাজার নিয়ন্ত্রণে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ প্রবেশপথ চন্দ্রা ত্রিমোড় এলাকায়ও বিশেষ নজর রাখা হচ্ছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৮
সূর্যোদয়ভোর ৫:২৩
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৮
সূর্যোদয়ভোর ৫:২৩
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত