সর্বশেষ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়
বৃষ্টি কমতেই বাড়ছে দূষণ, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১২তম

মাইলস্টোন ট্র্যাজেডি: একসাথে দুই কলিজার টুকরোকে হারিয়ে নিঃস্ব তানজিনা-রফিক, কী নিয়ে বাঁচবেন এ অভাগা দম্পতি;

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: মাইলস্টোন স্কুলের ভগ্নস্তূপের নিচে চাপা পড়ে দুই ছোট্ট শিশুর নিথর দেহ, একটা হলুদ রঙের খেলনা বিমান, আর অজস্র অপূর্ণ প্রশ্ন… এই দৃশ্য যে কোনো মা-বাবাকে পাথর করে দিতে যথেষ্ট। তানজিনা আর রফিকের জীবন থেকে এক মুহূর্তেই হারিয়ে গেছে তাদের সব সুখের গল্প, নাফি আর নাজিয়া।

তানজিনা বারবার স্বপ্নে ফিরে যাচ্ছেন শেষ দেখা মুখগুলোর কাছে। ছোট্ট নাজিয়া, হাসপাতালে যন্ত্রণায় কাতর,মায়ের হাত চেপে ধরে বলছিল, ‘খালা হাত ছাড়িস না।’ মুখ ফুলে দু’চোখ এক হয়ে গিয়েছিল নাজিয়ার, কিছুই দেখতে পাচ্ছিল না। তৃষ্ণায় ছটফট করে বলেছিল, ‘পানি খাইতে চাই।’ চিকিৎসকের অনুমতি পেয়ে মুখে পানি দেওয়া হয়েছিল, কিন্তু তখন সে বলেছিল, ‘এতে আমার পিপাসা মিটবে না খালা, ঠান্ডা জুস খাইতে চাই, আইসক্রিম খাইতে চাই।’ যন্ত্রণা কমাতে দেওয়া হয়েছিল ব্যথানাশক, আর সেই ব্যথা থেকে মুক্তি পেতে পেতেই নিভে গেল ছোট্ট প্রাণটা।

তানজিনা বলছিলেন, ‘দেখার মতো কোনো জায়গা ছিল না বাচ্চাগুলার গায়ে। আদর করে কাছে নেওয়ারও উপায় ছিল না। দূর থেকে শুধু দেখছি, কিছুই করতে পারিনি।’

আর নাফি? বাসায় থাকলে হলুদ বিমানটা নিয়ে কত্ত দাপাদাপি! সেই হলুদ খেলনা এখন বাসার এক কোণে, নাফি নেই। খেলনা আছে, হাসির শব্দ নেই।

নাজিয়া আর নাফির নানি নাজমা বেগমের গলা ভেঙে আসে, ‘এই বাচ্চারা নাই, এইটা আমি নিজেই মানতে পারতেছি না, আমার মেয়েরে কেমনে বুঝামু?’

রফিকের পাথর হয়ে যাওয়া চোখ দুটো এখনো ভেজা। তিনি কিছু বলতে পারছেন না। এত বছর ধরে সাজানো সংসারে এমন শূন্যতা—কোথায় লুকিয়ে রাখবেন এই শোক?

মাইলস্টোন ট্র্যাজেডি শুধু দুইটা শিশুকে কেড়ে নেয়নি,একটা পরিবারের হাসি-আনন্দ, স্বপ্ন আর বেঁচে থাকার আশাটাকেই গিলে ফেলেছে। এখন আছে শুধু একরাশ স্মৃতি, একরাশ না-পাওয়া, আর থামতে না চাওয়া কান্না…

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত