সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

রাজধানীতে দিনদুপুরে গুলিতে ব্যবসায়ী নিহত: তদন্তে উঠে এলো চঞ্চল্যকর তথ্য

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: ঢাকার সুত্রাপুরে প্রকাশ্যে গুলিতে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার বেলা প্রায় ১১টার দিকে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, ঘটনাস্থলে হঠাৎ গোলাগুলির শব্দ শোনা যায় এবং দেখা যায় এক ব্যক্তি দৌড়ে হাসপাতালে ঢোকার চেষ্টা করছেন। তার পেছনে দুই ব্যক্তিকে পিস্তল হাতে গুলি ছোড়ার দৃশ্যও ফুটেজে ধরা পড়ে। রোগী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির পরিচয় জানা গেছে—তার নাম তারিক সাইফ মামুন (৫৫)। তিনি রাজধানীর বাড্ডায় পরিবার নিয়ে বসবাস করতেন এবং ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে তার পরিবার জানিয়েছে। সেদিন সকালে তিনি আদালতে হাজিরা দিতে বাসা থেকে বের হন।

ঘটনার পর থেকেই পুলিশ ব্যাপক তদন্তে নামে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য, নিহত মামুন একসময় রাজধানীর একটি আলোচিত অপরাধী চক্রের সঙ্গে যুক্ত ছিলেন এবং একই গ্রুপের আরেক কুখ্যাত ব্যক্তির সাথে তার দীর্ঘদিনের বিরোধ ছিল। আইনশৃঙ্খলা বাহিনী মনে করছে, পুরনো দ্বন্দ্বকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ড ঘটেছে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, মামুন হাসপাতালে ঢোকার আগ মুহূর্তে তাকে লক্ষ্য করে একাধিক গুলি করা হয়। এক হামলাকারীর মুখ মুখোশে ঢাকা ছিল, ঘটনাস্থল থেকে গুলি ছুঁড়েই তারা দ্রুত পালিয়ে যায়। পুলিশ বলছে, হামলাকারীদের ধরতে অভিযান চলছে এবং ঘটনার সাথে সংঘবদ্ধ অপরাধী চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার দাবি করেছে, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে। এলাকায় ঘটনার পর উত্তেজনা বিরাজ করছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত