সর্বশেষ
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার
যুদ্ধবিরতির আলোচনা চললেও বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
ভারতে ইসলাম ও মুসলমান আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে: মাওলানা আরশাদ মাদানি
আমরা ভেনেজুয়েলা নই, হামলা চললে হরমুজ প্রণালী দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: মার্কিন ইসরাইল জোটকে ইরানের হুঁশিয়ারি
গাজার বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েলি হামলা, নিহত ১ আহত ১০
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন
স্পেনের বিশ্বজয়ে উল্লাসে মাতোয়ারা অ/ভিশপ্ত ইহুদীদের হামলায় পা হারানো ফি/ লিস্তিনি মা/জলুম মুসলিমরা
১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

লাখো মানুষের আমীন আমীন ধ্বনিতে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদীর তীরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। রোববার সকাল ৯টা ১২ মিনিটে শুরু হওয়া মোনাজাত শেষ হয় ৯টা ৩৭ মিনিটে। মোনাজাত পরিচালনা করেন মাওলানা জুবায়ের।

আখেরি মোনাজাতে অংশ নিতে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো ধর্মপ্রাণ মুসলমান তুরাগ তীরে জড়ো হন। মোনাজাতে মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি, হেদায়েত, এবং ইহকাল-পরকালের মুক্তি কামনা করা হয়। আল্লাহর কাছে সব গুনাহ থেকে মুক্তি ও মানবজাতির কল্যাণে প্রার্থনা করা হয়। মোনাজাতের সময় চারপাশ ‘আমিন আমিন’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে।

দেশের বিভিন্ন এলাকা থেকে আসা শত শত নারী বাসাবাড়ির ছাদ, কলকারখানা ও আশপাশের উঁচু স্থান থেকে আখেরি মোনাজাতে অংশ নেন। এ বছরের ইজতেমায় ভারত, পাকিস্তান, সৌদি আরব, কাতার, মালয়েশিয়া, ফিলিপাইন্স, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া ও চীনসহ বিভিন্ন দেশ থেকে প্রায় ৩,২০০ বিদেশি মেহমান অংশগ্রহণ করেন।

মোনাজাতের আগে ভারতের মাওলানা আকবর শরীফ হেদায়েতের বয়ান করেন, যার তরজমা করেন মাওলানা নুরুর রহমান। বয়ানে এক চিল্লা ও তিন চিল্লার আমল এবং নিজ মহল্লায় ফিরে ধর্মীয় দাওয়াতের নির্দেশনা প্রদান করা হয়। পরে ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা নসিহতমূলক বক্তব্য দেন। তার তরজমা করেন মাওলানা জুবায়ের।

বিশাল জনসমাগম সামাল দিতে গাজীপুর মহানগর পুলিশ বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করে। ভোর ৬টা থেকে টঙ্গী-কামারপাড়া রোড, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে ভোগড়া বাইপাস মোড় এবং আবদুল্লাহপুর থেকে বাইপাইল পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ ছিল।

আগামীকাল সোমবার থেকে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আ শুরু হবে। ধর্মপ্রাণ মুসলমানরা বিশ্ব ইজতেমায় অংশ নিয়ে ইসলামিক জীবনবোধের শিক্ষা গ্রহণের মাধ্যমে নিজেদের আলোকিত করবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৮
সূর্যোদয়ভোর ৫:২৩
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৮
সূর্যোদয়ভোর ৫:২৩
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত