সর্বশেষ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়
বৃষ্টি কমতেই বাড়ছে দূষণ, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১২তম

শরীয়তপুরে ২৫ বছর ধরে ইমামতি করা ইমামকে দেওয়া হলো রাজকীয় সম্মান

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: শরীয়তপুরের গোসাইরহাটে দীর্ঘ ২৫ বছর ইমামতি করার পর মসজিদের ইমাম মাওলানা আব্দুছ ছালাম আজাদকে ঘোড়ার গাড়িতে চড়ে রাজকীয় বিদায় দেওয়া হয়েছে। স্থানীয়দের এমন ব্যতিক্রমী আয়োজন এখন আলোচনা ও প্রশংসার বিষয় হয়ে উঠেছে।

গত বুধবার (২৪ সেপ্টেম্বর) আসরের নামাজ শেষে হাটুরিয়া উত্তর বাজার জামে মসজিদ প্রাঙ্গণে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। এলাকাবাসী জানায়, ইমাম আজাদ দুই যুগেরও বেশি সময় ধরে ইমাম ও খতিবের দায়িত্ব পালন করেছেন। শুরুতে একটি ছোট টিনশেড মসজিদে অল্প বেতনে ইমামতি শুরু করলেও আজকের দিনে তিনি সমাজের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন।

ইমাম সাহেবকে বিদায় জানাতে তার হাতে তুলে দেওয়া হয় ২ লাখ ৩ হাজার টাকা ও নানান উপহারসামগ্রী। পরে রঙিন বেলুনে সাজানো একটি ঘোড়ার গাড়িতে তাকে উঠিয়ে গ্রামের যুবকেরা মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে বাড়ি পৌঁছে দেন।

আবেগঘন কণ্ঠে মাওলানা আব্দুছ ছালাম আজাদ বলেন, আমার জীবনের বড় একটি অংশ এ মসজিদ আর গ্রামের মানুষের সঙ্গে কেটেছে। আমি সবসময় আল্লাহর দ্বীনের খেদমতে নিয়োজিত ছিলাম। এমন সম্মান পেয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই আমার জন্য দোয়া করবেন।

স্থানীয় আহ্বায়ক কমিটির সদস্য সৈয়ব মিয়া ও আনিছুর রহমান সিকদার জানান, ইমাম সাহেব শুধু নামাজ পড়াতেন না, সমাজে সঠিক দিকনির্দেশনাও দিতেন। তার দীর্ঘ অবদানের স্বীকৃতিস্বরূপ আমরা এ বিদায় আয়োজন করেছি।

গ্রামবাসীর মতে, একজন ইমামের প্রতি এমন সম্মান প্রদর্শন সমাজে একটি অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত