সর্বশেষ
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
দেশের সব মাদ্রাসায় ইআইআইএনভিত্তিক সিম সচল রাখার জরুরি নির্দেশ
মহাজাগতিক বিস্ময়: আজ পৃথিবীজুড়ে দিন ও রাতের দৈর্ঘ্য সমান!
টাইফুন ‘দুজুয়ান’-এর প্রলয়ঙ্করি তাণ্ডবে চূর্ণ জাপান: লাশের সারি বেড়ে ৯, নিখোঁজ বহু!
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে রুখে দিল জাপান, অতঃপর আম্পায়ারের নির্লজ্জ চু/রিতে কোনরকম রক্ষা পেল ভারত
২৩ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
জ্বালানির দাম বাড়তেই গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, কোথাও ২০ টাকা পর্যন্ত বেশি আদায়
ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া দেশগুলোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান এরদোগানের
মার্কিন আধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ইরান
পাটওয়ারীকে গ্রেপ্তার করলে বাসে ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তেলের দামে ওঠানামা, তবু বিশ্ববাজারে স্থির স্বর্ণের দাম
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঘটনাটি তদন্তে প্রশাসন
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ২৮ ইউনিট

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।

প্রাথমিকভাবে আগুন নেভাতে ফায়ার সার্ভিস ও বাংলাদেশ বিমান বাহিনীর কয়েকটি ইউনিট কাজ শুরু করে। পরে একে একে মোট ২৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, কার্গো ভিলেজে থাকা আমদানি করা পণ্য রাখার গুদামঘরের একটি অংশে আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস ও সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং সমন্বিতভাবে আগুন নেভানোর কাজ শুরু করে।

অগ্নিকাণ্ডের কারণে সাময়িকভাবে বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ রাখা হয়। তবে আগুন নিয়ন্ত্রণে আসার পর পরিস্থিতি স্বাভাবিক করার কাজ চলছে।

বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ বলেন, কার্গো ভিলেজের পাশে অগ্নিকাণ্ডের ঘটনায় আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। ফায়ার সার্ভিস, বিমান বাহিনী ও আমাদের নিজস্ব টিম একসাথে কাজ করছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, দুপুর ২টা ৩০ মিনিটে খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রথমে ৫টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে আগুনের তীব্রতা বেড়ে গেলে অতিরিক্ত ইউনিট পাঠানো হয়।

আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গুদামের ভেতরে থাকা বৈদ্যুতিক যন্ত্রপাতি থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

বিমানবন্দর কর্তৃপক্ষ সবাইকে নিরাপদ দূরত্বে থাকার এবং গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪১
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৪
মাগরিবসন্ধ্যা ৫:৩২
এশা রাত ৬:৪৭

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪১
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৪
মাগরিবসন্ধ্যা ৫:৩২
এশা রাত ৬:৪৭

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত