সর্বশেষ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়
বৃষ্টি কমতেই বাড়ছে দূষণ, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১২তম

আমি শিক্ষার্থীদের রাজাকার বলিনি, নিজেরাই নিজেদের রাজাকার পরিচয় দিলো বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিজস্ব প্রতিবেদক: চলমান কোটা সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ‘রাজাকার’ স্লোগানের বিষয়ে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমার একটা কথা নিয়ে তারা কতদিন প্রতিবাদ করলো। কী কথা? আমি বলেছিলাম, মুক্তিযোদ্ধার সন্তানরা মেধাবী না, তো রাজাকারের সন্তানরা মেধাবী?! বিকেল ৪টায় প্রেস কনফারেন্সে বললাম, রাত ১১টার দিকে দেখলাম অনেক ছেলেরা হল থেকে বের হয়ে এসেছে। মেয়েরাও হল থেকে বের হয়ে এসেছে। তাদের স্লোগানটা কী ছিল? ‘তুমি কে আমি কে রাজাকার, রাজাকার, তোমার বাবা আমার বাবা রাজাকার রাজাকার’— তার মানে তারা নিজেদেরকে নিজেরাই রাজাকার হিসেবে প্রমাণ করে দিলো। আমি তো তাদের রাজাকার বলিনি, বরং তারা নিজেরা নিজেদের রাজাকার পরিচয় দিলো।

সম্প্রতি সময়ে সন্ত্রাসীদের হামলায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশ টেলিভিশন বিটিভির ধ্বংসাবশেষ পরিদর্শনে গিয়ে আজ শুক্রবার (২৬ জুলাই) সকালের দিকে তিনি এসব কথা বলেন।

এ সময় মাননীয় প্রধানমন্ত্রী আরও বলেন, তারা নিজেরাই নিজেদের রাজাকার হিসেবে স্লোগান দিয়ে পরিচিত করলো সকলের কাছে। এটারই প্রতিবাদ কিন্তু সকল শ্রেণি-পেশার মানুষ করেছিল। এমন কোনো শ্রেণির মানুষ নেই যারা এর প্রতিবাদ করেনি। এরপরই তারা স্লোগান পরিবর্তন করলো, তখন বললো চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। আরে রাজাকার তো আমি তোমাদের করি নাই। তোমরা নিজেরাই স্লোগান দিয়ে তোমাদের রাজাকার করেছো। তোমরা স্লোগান দিয়ে পরিচিত করেছো তোমাদের বাবাও রাজাকার। এটি তোমরাই করেছো।

ছাত্রদের একটার পর একটা আবদার। তারা যা চেয়েছে তার চেয়ে বেশি আমরা দিয়েছি। মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার পরিবার, মুক্তিযুদ্ধে এসব নিয়েই যেন তাদের বেশি ক্ষোভ। আমার কথাটাকে বিকৃত করা হয়েছে। তারপর কোটা না মেধা, মেধা না কোটা… কোটা ও মেধার মধ্যে তফাৎটা কী আছে? প্রথমে প্রিলিমিনারি, এরপর লিখিত পরীক্ষা নেয়া হয়। তারপর ভাইবা নিয়ে পদায়ন করা হয়। তখন কোটা ভাগ করা হয়। তো এখানেও তো মেধাই প্রয়োগ করা হলো।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত