সর্বশেষ
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার
যুদ্ধবিরতির আলোচনা চললেও বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
ভারতে ইসলাম ও মুসলমান আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে: মাওলানা আরশাদ মাদানি
আমরা ভেনেজুয়েলা নই, হামলা চললে হরমুজ প্রণালী দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: মার্কিন ইসরাইল জোটকে ইরানের হুঁশিয়ারি
গাজার বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েলি হামলা, নিহত ১ আহত ১০
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন
স্পেনের বিশ্বজয়ে উল্লাসে মাতোয়ারা অ/ভিশপ্ত ইহুদীদের হামলায় পা হারানো ফি/ লিস্তিনি মা/জলুম মুসলিমরা
১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

সমাবর্তনে ড. মুহাম্মদ ইউনূসকে ডি-লিট ডিগ্রি দিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের খ্যাতিমান অর্থনীতিবিদ, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডি-লিট (Doctor of Letters) ডিগ্রি প্রদান করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

বুধবার (১৪ মে) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ড. ইউনূসের হাতে ডিগ্রির সনদ তুলে দেন।

সমাবর্তনে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার ও ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্যগণ, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এবারের সমাবর্তনে ২০১১ থেকে ২০২৩ সাল পর্যন্ত বিভিন্ন অনুষদের ২২ হাজার ৫৮৬ জন শিক্ষার্থী অংশ নেন, যাদের মধ্যে ৪২ জন পিএইচডি ও ৩৩ জন এমফিল ডিগ্রি লাভ করেন।

সমাবর্তন ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ। সকাল থেকেই শিক্ষার্থীরা অভিভাবকদের নিয়ে সমাবর্তনস্থলে আসতে থাকেন। কেন্দ্রীয় মাঠে তৈরি করা হয় ২৫ হাজার মানুষের বসার ব্যবস্থা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হলেও প্রথম সমাবর্তন হয় ১৯৯৪ সালে। এরপর ১৯৯৯, ২০০৮ ও ২০১৬ সালে আরও তিনটি সমাবর্তন অনুষ্ঠিত হয়। এবার পঞ্চম সমাবর্তনটি হয়ে উঠেছে বিশেষ স্মরণীয়, নোবেল বিজয়ী ড. ইউনূসকে সম্মান প্রদানের মাধ্যমে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৮
সূর্যোদয়ভোর ৫:২৩
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৮
সূর্যোদয়ভোর ৫:২৩
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত