সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সাংবাদিক দম্পতির ব্যাংক হিসাবে ১৫ কোটি টাকার সন্ধান

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপার ব্যাংক হিসাবে ১৫ কোটি টাকার সন্ধান পেয়েছে বাংলাদেশ ফিন্যানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সংস্থাটি জানিয়েছে, তাদের নামে থাকা ৩৬টি ব্যাংক হিসাবে বর্তমানে ১৫ কোটি ১৪ লাখ টাকা জমা থাকার তথ্য পাওয়া গেছে, যার মধ্যে ১৪ কোটি ২৭ লাখ টাকা ইতোমধ্যে তুলে নেওয়া হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) বিএফআইইউ সূত্রে জানা যায়, এই সাংবাদিক দম্পতির নামে থাকা ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেনের তথ্য খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে, গত ২১ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হত্যা মামলায় গ্রেপ্তার হন শাকিল আহমেদ ও ফারজানা রুপা। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক জানান, এই দম্পতি বিভিন্নভাবে উসকানি দিয়ে একটি আন্দোলনে সংঘর্ষ এবং হত্যাকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

গত ৫ আগস্ট ঢাকার উত্তরা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন। মামলার তদন্তে উঠে আসে, শাকিল আহমেদ ও ফারজানা রুপা আন্দোলনের সময় সরকারের কাছে কঠোর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছিলেন।

পুলিশ জানিয়েছে, তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে আন্দোলন এবং গুলির ঘটনার মূল কারণ ও আরও বিস্তারিত তথ্য জানা যাবে।

গত ৮ আগস্ট একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্তে শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। এ বিষয়ে টেলিভিশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়।

এছাড়াও’ বিএফআইইউ কর্তৃপক্ষ তাদের ব্যাংক হিসাবে লেনদেনের বিষয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও দম্পতির ভূমিকা এবং সংশ্লিষ্টতার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহে কাজ করছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত