সর্বশেষ
আন্তর্জাতিক সংবাদ
আন্তর্জাতিক সংবাদ
হাদি হ’ত্যাকারী ফয়সালকে পালাতে সহায়তাকারী ফিলিপ ভারতে গ্রেপ্তার
তিন দেশে মার্কিন সেনাদের ওপর ইরানের ভয়াবহ বোমা হামলা
ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু: প্রধানমন্ত্রী তারেক রহমান
খোঁচাখুঁচি করলে বিএনপি এ দেশে থাকতে পারবে না: এমপি হানজালার বক্তব্যে তুমুল আলোচনা
ট্রাম্পকে ‘পুতিনের পোষা কুকুর’ বলে তীব্র কটাক্ষ করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর
যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের খারগ দ্বীপে তেলক্ষেত্রে ধ্বংস, তেলের দাম আরও বাড়ার আশঙ্কা
এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি দিলো ইরান
স্বর্ণপ্রেমীদের জন্য স্বস্তির খবর! টানা তৃতীয় দফায় কমলো সোনার দাম, ভরি কত হলো?
মির্জা আব্বাসের অসুস্থতা নিয়ে ‘কুমিরের কান্না’ বন্ধ করুন: কঠোর বার্তা আজাদ মজুমদারের
দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির ‘মাথার দাম ১ কোটি ডলার’ ঘোষণা করল মার্কিন যুক্তরাষ্ট্র
অবিলম্বে রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে: এনসিপি প্রধান নাহিদ ইসলাম
দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ১১৪ রানে পেকেট করে প্রথম ম্যাচে হারের প্রতিশোধ নিয়ে সমতায় ফিরল পাকিস্তান দল

সামান্য কমার পর স্বর্ণের বাজারে বড় লাফ, ভেঙে গেলো পুরোনো সব রেকর্ড

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

অর্থনীতি ডেস্ক: টানা কয়েক দফা বৃদ্ধির পর একদিনের ব্যবধানে সাময়িকভাবে কমেছিল সোনার দাম। তবে সেই স্বস্তি টিকল না ২৪ ঘণ্টাও। দেশের বাজারে ফের বড় ধরনের মূল্যবৃদ্ধির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৬ হাজার ২৯৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের সোনার দাম নতুন করে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা।

শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে বাজুসের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। ঘোষণার পরই দুপুর সোয়া ১২টা থেকে নতুন দাম কার্যকর করা হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার দামের পরিবর্তন ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে এই মূল্য সমন্বয় করা হয়েছে। নতুন দামের মাধ্যমে দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ মূল্যস্তরের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম)
২২ ক্যারেট সোনা বিক্রি হবে ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকায়,
২১ ক্যারেট সোনা ২ লাখ ৪৪ হাজার ১১ টাকা,
১৮ ক্যারেট সোনা ২ লাখ ৯ হাজার ১৩৬ টাকা,
এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৭১ হাজার ৮৬৯ টাকা দরে বিক্রি হবে।

বাজুস আরও জানায়, নির্ধারিত মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে। তবে গয়নার নকশা ও মানভেদে মজুরির অঙ্কে তারতম্য হতে পারে।

উল্লেখ্য, এর আগের দিন বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে ভরিতে ৩ হাজার ১৪৯ টাকা কমিয়ে ২২ ক্যারেট সোনার দাম ২ লাখ ৪৯ হাজার ৩১৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। সেই দাম কার্যকর হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন করে আবার বড় বৃদ্ধি এলো।

সব মিলিয়ে চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে সোনার দাম ১২ বার সমন্বয় করা হয়েছে, এর মধ্যে ৯ বার দাম বেড়েছে এবং ৩ বার কমেছে। অন্যদিকে ২০২৫ সালে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল।

এদিকে, সোনার দাম বাড়লেও রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৬ হাজার ৩৫৭ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের রুপা ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৯০৭ টাকা দরে বিক্রি হচ্ছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
রবিবার, ১৫ মার্চ, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৫৪
সূর্যোদয়ভোর ৬:০৯
যোহরদুপুর ১২:০৮
আছরবিকাল ৩:৩২
মাগরিবসন্ধ্যা ৬:০৭
এশা রাত ৭:২২

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
রবিবার, ১৫ মার্চ, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৫৪
সূর্যোদয়ভোর ৬:০৯
যোহরদুপুর ১২:০৮
আছরবিকাল ৩:৩২
মাগরিবসন্ধ্যা ৬:০৭
এশা রাত ৭:২২

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত