সর্বশেষ
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার
যুদ্ধবিরতির আলোচনা চললেও বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
ভারতে ইসলাম ও মুসলমান আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে: মাওলানা আরশাদ মাদানি
আমরা ভেনেজুয়েলা নই, হামলা চললে হরমুজ প্রণালী দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: মার্কিন ইসরাইল জোটকে ইরানের হুঁশিয়ারি
গাজার বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েলি হামলা, নিহত ১ আহত ১০
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন

সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করানোর ভয়ং’কর ষড়যন্ত্র চলছে: তারেক রহমান

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

স্টাফ রিপোর্টারঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেছেন, সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, এ ধরনের ষড়যন্ত্র দেশের স্থিতিশীলতা নষ্ট করার জন্য করা হচ্ছে, যা প্রতিহত করতে সবাইকে সজাগ থাকতে হবে।

সোমবার রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে বিএনপি মিডিয়া সেলের উদ্যোগে আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “বিগত ১৫ বছর ধরে আমরা যা দেখছি, তা থেকে স্পষ্ট—মানুষ পরিবর্তন চায়। কিন্তু বিভিন্ন চক্রান্ত করে সেনাবাহিনী ও জনগণকে মুখোমুখি করার চেষ্টা চলছে। এর পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে। সবাই যদি সচেতন থাকি, তবে এই ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব।”

তিনি আরও বলেন, “গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগ যেন সফল হয়, সে জন্য সবাইকে এক প্ল্যাটফর্মে এসে কাজ করতে হবে। সাংবাদিকদেরও সত্য তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।”

ইফতার মাহফিলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও একই অভিযোগ তুলে বলেন, “বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনী সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কিন্তু এখন তাদের বিতর্কিত করার হীন চেষ্টা চলছে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ আলমগীর হোসেন পাভেল এবং সঞ্চালনা করেন সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সালাহউদ্দিন আহমেদ, তারেক রহমানের উপদেষ্টা ড. মাহাদী আমিন, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনসহ নেতৃবৃন্দ ও বিশিষ্ট সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত