সর্বশেষ
আন্তর্জাতিক
আন্তর্জাতিক
জাতীয় সংবাদ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়
বৃষ্টি কমতেই বাড়ছে দূষণ, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১২তম
ইসলামী ব্যাংক নিয়ে ‘জোরজবরদস্তি’ করলে ভালো ফল হবে না: ডা. শফিকুর রহমান
বিদ্যুতের দাম আবারও বাড়ছে? আজই আসছে নতুন মূল্যহার ঘোষণা

হাসিনা কর্তৃক শাপলা গণহ/ত্যার ভিডিও আলামত ট্রাইব্যুনালকে দেবে ইসলামিক টিভি, এবার নতুন করে উন্মোচিত হবে অসংখ্য মুখোশধারী খুনির নাম

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: মতিঝিলের শাপলা চত্বরে Hefazat-e-Islam Bangladesh এর সমাবেশ ঘিরে সংঘটিত ঘটনার ভিডিও আলামত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেওয়ার কথা জানিয়েছে Islamic TV কর্তৃপক্ষ।
সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের সঙ্গে সাক্ষাৎ শেষে সংবাদ ব্রিফিংয়ে ইসলামিক টিভির ব্যবস্থাপনা পরিচালক Shams Iskander এ তথ্য জানান।

তিনি বলেন, শাপলা চত্বরে অভিযানের সময় ইসলামিক টিভির সংবাদকর্মী ও ক্যামেরা টিম ঘটনাস্থলে উপস্থিত ছিল এবং পুরো পরিস্থিতির লাইভ সম্প্রচার চলছিল। ওই ঘটনার ভিডিওসহ বিভিন্ন আলামত এখনো তাদের কাছে সংরক্ষিত রয়েছে।

শামস ইস্কান্দারের দাবি, ঘটনার রাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ইসলামিক টিভির কার্যালয়ে অভিযান চালিয়ে ব্যাপক ভাঙচুর করেন। সে সময় ব্রডকাস্ট সরঞ্জাম, কম্পিউটার ও এডিটিং প্যানেল নষ্ট করা হয় এবং পরে চ্যানেলটির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়।

তিনি আরও বলেন, চিফ প্রসিকিউটর তাদের কাছে থাকা আলামতগুলো নিরাপদে সংরক্ষণ করতে বলেছেন। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা পরে সেগুলো সংগ্রহ করবেন এবং ইসলামিক টিভি তদন্তে পূর্ণ সহযোগিতা করবে।

ইসলামিক টিভি কেন বন্ধ করা হয়েছিল এমন প্রশ্নের জবাবে শামস ইস্কান্দার বলেন, তাদের বিরুদ্ধে উসকানিমূলকভাবে ঘটনা প্রচারের অভিযোগ আনা হয়েছিল। তবে তার দাবি, একটি চলমান লাইভ ঘটনা সরাসরি সম্প্রচার করাকে উসকানি বলা যায় না।

তিনি বলেন, ঘটনার সময় অন্যান্য টেলিভিশন চ্যানেলও বিভিন্ন দৃশ্য সম্প্রচার করছিল। ইসলামিক টিভির প্রযুক্তিগত সক্ষমতা সীমিত থাকায় তারা তুলনামূলক কম সম্প্রচার করেছিল বলেও দাবি করেন তিনি।

শাপলা চত্বর সংক্রান্ত মামলায় সাক্ষ্য দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, প্রসিকিউশন চাইলে তারা সাক্ষ্য দিতে প্রস্তুত। তাদের প্রতিনিধিরা সেদিন যা দেখেছেন, তা ন্যায়বিচারের স্বার্থে ট্রাইব্যুনালের সামনে তুলে ধরা হবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত