সর্বশেষ
টানা দুই দফা বড় পতনে দেশের বাজারে সোনার ভরি নেমে এলো নতুন দামে
পূর্বনির্ধারিত যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা স্থগিত, সুইজারল্যান্ড সফর পিছিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট
নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ: কোন চাপের মুখে ইরানের সঙ্গে সমঝোতায় যেতে বাধ্য হলেন ট্রাম্প?
জোট নয়, এককভাবেই স্থানীয় সরকার নির্বাচনে মাঠে নামার প্রস্তুতি এনসিপির
জরিমানা ছাড়াই ভিসা নবায়ন বা দেশে ফেরার সুযোগ, প্রবাসীদের জন্য আমিরাতের নতুন ঘোষণা
টানা মূল্যবৃদ্ধির পর দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
হাঁটু ভেঙে ঝুলতে থাকা ম্যাচে মরুর দেশ কাতারকে ৬-০ গোলে বিধ্বস্ত করলো কানাডা
শেষ মুহূর্তের গোলে চেক প্রজাতন্ত্রকে রুখে দিলো দক্ষিণ আফ্রিকা
জাতীয় সংবাদ
আন্তর্জাতিক সংবাদ
নবম পে-স্কেল জুলাই থেকে কার্যকর, বর্ধিত বেতন পেতে অপেক্ষা অক্টোবর পর্যন্ত
চুক্তির শর্ত ভাঙলে ফের হামলার হুঁশিয়ারি, ইরানকে কড়া বার্তা যুক্তরাষ্ট্রের
আল্লাহর ভয় হৃদয়ে রেখে সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম: সেনাপ্রধান ওয়াকার
শেষ পর্যন্ত সত্যিই হলো আয়াতুল্লাহ খামেনির সেই বার্তা, আর বিশ্বনেতাদের গোপন ফোনালাপ ঘিরে ঘনীভূত হচ্ছে যে রহস্য
৭ হাজার বছরের অন্ধকার রহস্য! মাটির নিচে মিলল ৭৮টি মাথাবিহীন কঙ্কাল, উধাও সব খুলি

জরিমানা ছাড়াই ভিসা নবায়ন বা দেশে ফেরার সুযোগ, প্রবাসীদের জন্য আমিরাতের নতুন ঘোষণা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: মধ্যপ্রাচ্যের আঞ্চলিক অস্থিরতার কারণে ফ্লাইট বাতিল হয়ে সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া বিদেশি নাগরিকদের জন্য আবারও বিশেষ সুবিধা ঘোষণা করেছে দেশটির সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নির্দিষ্ট শ্রেণির প্রবাসী ও ভিজিট ভিসাধারীরা আগামী ৯ জুলাই ২০২৬ পর্যন্ত কোনো জরিমানা ছাড়াই ভিসা নবায়ন অথবা নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ পাবেন।

আমিরাতের ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্টস সিকিউরিটি (আইসিপি) জানিয়েছে, ১০ জুন থেকে কার্যকর হওয়া এই ৩০ দিনের গ্রেস পিরিয়ড চলবে ৯ জুলাই পর্যন্ত। এই সময়ের মধ্যে সুবিধাভোগীদের ভিসা নিয়মিতকরণ বা দেশত্যাগের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

কর্তৃপক্ষ জানায়, চলতি বছরের ফেব্রুয়ারিতে মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে আমিরাতের আকাশপথে বড় ধরনের বিঘ্ন ঘটে এবং বহু আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়। ফলে রেসিডেন্সি ভিসা বাতিল হওয়া ব্যক্তি, ভিজিট ভিসাধারী এবং দেশত্যাগের অনুমতিপ্রাপ্ত অনেক বিদেশি নাগরিক নির্ধারিত সময়ে আমিরাত ছাড়তে পারেননি।

সেই পরিস্থিতি বিবেচনায় মার্চ মাসে আইসিপি বিশেষ উদ্যোগ নিয়ে ভিসার মেয়াদোত্তীর্ণজনিত জরিমানা মওকুফ করেছিল। এবারও সেই সুবিধার ধারাবাহিকতায় আটকে পড়াদের জন্য অতিরিক্ত সময় দেওয়া হয়েছে।

আইসিপি জানিয়েছে, বর্তমানে আকাশপথের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। তাই যারা আমিরাতে বৈধভাবে অবস্থান অব্যাহত রাখতে চান, তাদের নির্ধারিত সময়ের মধ্যে ভিসা বা রেসিডেন্সি নবায়ন করতে হবে। অন্যদিকে যারা দেশে ফিরতে চান, তারা স্বাভাবিক ইমিগ্রেশন প্রক্রিয়া অনুসরণ করে কোনো অতিরিক্ত জরিমানা ছাড়াই আমিরাত ত্যাগ করতে পারবেন।

কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, ৯ জুলাইয়ের পর এই বিশেষ সুবিধা আর কার্যকর থাকবে না। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে নতুন ভিসা পাওয়া, পুনরায় আমিরাতে প্রবেশ কিংবা অন্যান্য অভিবাসন-সংক্রান্ত বিষয়ে জটিলতার মুখোমুখি হতে হতে পারে।

আমিরাতে অবস্থানরত বিপুলসংখ্যক বাংলাদেশি প্রবাসীর জন্য এই ঘোষণা গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সংশ্লিষ্টদের সময়সীমা শেষ হওয়ার আগেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ১৯ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১২
যোহরদুপুর ১২:০০
আছরবিকাল ৩:১৮
মাগরিবসন্ধ্যা ৬:৪৮
এশা রাত ৮:১৫

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ১৯ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১২
যোহরদুপুর ১২:০০
আছরবিকাল ৩:১৮
মাগরিবসন্ধ্যা ৬:৪৮
এশা রাত ৮:১৫

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত