সর্বশেষ
জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ১২ জনের ৩ দিনের রিমান্ড
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ছাড়াল ২ লাখ ৩৪ হাজার টাকা
যে কোনো সময় এক দফায় রূপ নিতে পারে দাবি: জামায়াত আমির
১৯ সেপ্টেম্বর ২০২৬: আজকের স্বর্ণের বাজার দর কত?
আজ টানা ৬ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
সৌদি আরবে ঘুমের মধ্যে প্রবাসী যুবকের মৃত্যু টাইমস নিউজ
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
মার্কিন অর্থনৈতিক চাপে কোণঠাসা ইরান, কমছে হরমুজকে ঘিরে তেহরানের দরকষাকষির শক্তি
অগ্নিকাণ্ডে বাংলাদেশি রোগীরদের মৃত্যুর ঘটনায় ভারতে চিকিৎসা নিতে রোগীর ভাটা; চাপে কলকাতার হাসপাতালগুলো
গ্রিসে এয়ার শোতে ফ্যান্টম যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত দুই পাইলট
ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় নায়ক সালমান শাহ্ বন্ধু কর্তৃক হ/ত্যার ভয়ং’কর লোমহর্ষক রহস্য উন্মোচিত হলো
ভারতে মুসলিম সম্প্রদায়ের উপর বর্বরোচিত জুলুম, ১৫০ বছরের পুরোনো মসজিদ গুঁড়িয়ে দিল দেশটির উগ্র-জ/ঙ্গি হিন্দুত্ববাদী প্রশাসন
যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে রক্তক্ষয়ী যুদ্ধের ধামামা
জুলাই সনদ বাস্তবায়ন সহ ছয় দফা দাবি না মানলে বর্তমান সরকারের পতন ঘটিয়ে ঘরে ফিরবোঃ কঠোর হুশিয়ারি জামায়াত আমীরের

নবম পে-স্কেল জুলাই থেকে কার্যকর, বর্ধিত বেতন পেতে অপেক্ষা অক্টোবর পর্যন্ত

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার নবম পে-স্কেল আগামী ১ জুলাই থেকে কার্যকর করার নীতিগত সিদ্ধান্ত রয়েছে। তবে প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লাগায় বর্ধিত বেতনের অর্থ হাতে পেতে অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণির সভাপতিত্বে অনুষ্ঠিত পুনর্গঠিত সচিব কমিটির বৈঠকে নতুন পে-স্কেল বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বৈঠকে জাতীয় বেতন কমিশনের সুপারিশ, সচিব কমিটির পর্যবেক্ষণ, বিচার বিভাগীয় বেতন কাঠামো এবং সশস্ত্র বাহিনীর বেতনসংক্রান্ত বিষয় পর্যালোচনা করা হয়।

সূত্র জানায়, নতুন বেতন কাঠামো দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে আগামী ২৪ জুন আরেকটি বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণার সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নবম পে-স্কেল বাস্তবায়নের ঘোষণা দেন।

নতুন পে-স্কেলের আওতায় প্রশাসন ক্যাডার, শিক্ষক, পুলিশ, স্বাস্থ্যকর্মী, বিচার বিভাগীয় কর্মচারীসহ স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা অন্তর্ভুক্ত হবেন।

অর্থ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন বাজেটে প্রয়োজনীয় অর্থের সংস্থান রাখা হয়েছে। বর্তমানে প্রজ্ঞাপন জারি ও সংশ্লিষ্ট বিধিমালা সংশোধনের কাজ চলছে। এসব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর জুলাই থেকে কার্যকর হওয়া বর্ধিত বেতন অক্টোবরের মধ্যে সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে জমা হতে পারে।

নতুন কাঠামো কার্যকর হলে বর্তমানে দেওয়া ১০ থেকে ১৫ শতাংশ বিশেষ সুবিধা বা ইনসেনটিভ মূল বেতনের সঙ্গে সমন্বয় করা হবে। ফলে ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের কার্যকর বেতন প্রায় ৩৫ শতাংশ এবং ১ম থেকে ৯ম গ্রেডের কর্মকর্তাদের বেতন প্রায় ৪০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এছাড়া মূল বেতন বৃদ্ধির কারণে পেনশন, গ্র্যাচুইটি ও অবসর-পরবর্তী অন্যান্য সুবিধাও উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশা করা হচ্ছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩০
সূর্যোদয়ভোর ৫:৪৬
যোহরদুপুর ১১:৫২
আছরবিকাল ৩:১৯
মাগরিবসন্ধ্যা ৫:৫৮
এশা রাত ৭:১৪

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩০
সূর্যোদয়ভোর ৫:৪৬
যোহরদুপুর ১১:৫২
আছরবিকাল ৩:১৯
মাগরিবসন্ধ্যা ৫:৫৮
এশা রাত ৭:১৪

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত