সর্বশেষ
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার
যুদ্ধবিরতির আলোচনা চললেও বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
ভারতে ইসলাম ও মুসলমান আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে: মাওলানা আরশাদ মাদানি
আমরা ভেনেজুয়েলা নই, হামলা চললে হরমুজ প্রণালী দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: মার্কিন ইসরাইল জোটকে ইরানের হুঁশিয়ারি
গাজার বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েলি হামলা, নিহত ১ আহত ১০
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন
স্পেনের বিশ্বজয়ে উল্লাসে মাতোয়ারা অ/ভিশপ্ত ইহুদীদের হামলায় পা হারানো ফি/ লিস্তিনি মা/জলুম মুসলিমরা
১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

গোল্ডেন এ প্লাস না পেয়ে আত্মহত্যা করলো এক মেধাবী শিক্ষার্থী! সত্যিকারের মেধাবীরা কি আত্মহত্যা করতে পারে?

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: এসএসসি পরীক্ষার ফলাফলে প্রত্যাশিত ‘গোল্ডেন এ প্লাস’ না পেয়ে বগুড়ার শেরপুরে আত্মহত্যা করেছে এক শিক্ষার্থী। বৃহস্পতিবার বিকেলে শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের আরডিএ মাদ্রাসা পাড়া গ্রামে ঘটে এই করুণ ঘটনা।

জানা গেছে, আরডিএ স্কুল অ্যান্ড কলেজের ওই শিক্ষার্থী সব বিষয়ে এ প্লাস পেলেও গণিতে এ প্লাস না পাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়ে। সে মায়ের কাছে দুঃখ প্রকাশ করে নিজ ঘরে চলে যায়। কিছুক্ষণ পর মা দুপুরের খাবারের জন্য ডাকতে গিয়ে ছেলেকে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সহপাঠীরা বলছে, সে খুবই মেধাবী ও ভদ্র ছেলে ছিল। কিন্তু প্রশ্ন উঠছে — সত্যিকারের মেধাবীরা কি এভাবে হেরে যায়? জ্ঞানীরা কি এভাবে নিজেদের শেষ করে দেয়? প্রকৃত মেধা শুধু ভালো ফলাফলে নয়, জীবনের প্রতিটি সংকটে শক্ত থাকাটাই আসল বুদ্ধিমত্তা। গোল্ডেন এ প্লাস না পেলে জীবনে থমকে যেতে হয় না, তা নতুন করে প্রমাণ করারই কথা ছিল তার। অথচ একটি নম্বরের জন্য জীবনটাকেই শেষ করে দিল, এ লড়াই হারানো নয়, হার মানানো।

শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানিয়েছেন, ফলাফলের মানসিক চাপ থেকেই এই আত্মহত্যা। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জীবনের সবচেয়ে বড় শিক্ষা, হেরে যাওয়া নয়, উঠে দাঁড়ানোই আসল মেধার পরিচয়। আজকের প্রজন্মের কাছে এই মৃত্যু তাই বড় প্রশ্ন রেখে গেল: কত গোল্ডেন এ প্লাস পেলে জীবনের আসল জয় ধরা দেয়?

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৮
সূর্যোদয়ভোর ৫:২৩
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৮
সূর্যোদয়ভোর ৫:২৩
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত