সর্বশেষ
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার
যুদ্ধবিরতির আলোচনা চললেও বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
ভারতে ইসলাম ও মুসলমান আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে: মাওলানা আরশাদ মাদানি
আমরা ভেনেজুয়েলা নই, হামলা চললে হরমুজ প্রণালী দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: মার্কিন ইসরাইল জোটকে ইরানের হুঁশিয়ারি
গাজার বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েলি হামলা, নিহত ১ আহত ১০
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন
স্পেনের বিশ্বজয়ে উল্লাসে মাতোয়ারা অ/ভিশপ্ত ইহুদীদের হামলায় পা হারানো ফি/ লিস্তিনি মা/জলুম মুসলিমরা
১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

জুলাইয়ের মধ্যে সনদ না হলে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে ‘জুলাই সনদ’ ঘোষণা না হলে আগামী ৩ আগস্ট সচিবালয় ঘেরাও ও ‘কফিন মার্চ’-এর কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ।

বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির মুখপাত্র শরিফ উসমান হাদি বলেন, একাধিকবার সময় নিয়েও সরকার প্রতিশ্রুতি রক্ষা করেনি, যা অভ্যুত্থান শহীদদের সঙ্গে প্রতারণার শামিল। তাই ৩১ জুলাইয়ের মধ্যে সনদ না পেলে ৩ আগস্ট চূড়ান্ত কর্মসূচি পালিত হবে।

তিনি জানান, ‘কফিন মার্চ’-এ সরকারের প্রত্যেক উপদেষ্টার জন্য প্রতীকী কফিন থাকবে, যা শহীদদের বাবা-মায়েরা বহন করবেন।

সংগঠনের আরেক নেতা আব্দুল্লাহ আল জাবের সংবাদ সম্মেলনে সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বরাবর লেখা খোলা চিঠি উপস্থাপন করেন। সেখানে বলা হয়, ৮ আগস্ট গঠিত অন্তর্বর্তীকালীন সরকার জনগণের রক্তের ঋণ শোধ করতে ব্যর্থ হয়েছে। ১৫০০ শহীদ ও আহতদের স্বীকৃতি না দিয়ে সরকার তাদের আত্মত্যাগকে অপমান করছে।

মঞ্চের পক্ষ থেকে দাবি করা হয়েছে— নিহতদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ, আহতদের উন্নত চিকিৎসা, অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গঠন এবং সামরিক খাতকে আরও শক্তিশালী করতে হবে।

শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় জুলাই সনদ অবিলম্বে ঘোষণা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চ।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৮
সূর্যোদয়ভোর ৫:২৩
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৮
সূর্যোদয়ভোর ৫:২৩
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত