সর্বশেষ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়
বৃষ্টি কমতেই বাড়ছে দূষণ, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১২তম

মাইলস্টোন কলেজে ফের ক্লাস শুরু: ধাপে ধাপে সচল হচ্ছে শিক্ষা কার্যক্রম

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: উত্তরার দিয়াবাড়ি এলাকায় ভয়াবহ বিমান বিধ্বস্তের ঘটনার পর বন্ধ হয়ে যাওয়া মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আবারও শুরু হচ্ছে শিক্ষা কার্যক্রম। আগত রোববার, ২৭ জুলাই থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস সীমিত পরিসরে চালু করা হবে। ধাপে ধাপে অন্যান্য শ্রেণির কার্যক্রমও চালু করার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের।

বুধবার (২৩ জুলাই) রাতে গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল। তিনি বলেন, “আমাদের প্রতিষ্ঠানটি বড় একটি ধাক্কা খেয়েছে। শিক্ষার্থীদের মানসিক স্বস্তি ফেরাতে ও একাডেমিক ক্ষতি কাটিয়ে উঠতে আমরা ধীরে ধীরে ক্লাস চালু করছি।

এর আগে ২১ জুলাই দুপুর ১টা ৬ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজের একটি ভবনের ওপর বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায় এবং পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মর্মান্তিক এই ঘটনায় এখন পর্যন্ত ৩২ জনের প্রাণহানি হয়েছে বলে নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আহত অবস্থায় এখনও ১৬৫ জন চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পরই কলেজ ক্যাম্পাসে সব ধরনের শিক্ষা কার্যক্রম স্থগিত রাখা হয়। দুর্ঘটনার সময় উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরবর্তীতে অভিভাবক ও প্রশাসনের সঙ্গে আলোচনার ভিত্তিতে শিক্ষা কার্যক্রম পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেয় কলেজ কর্তৃপক্ষ।

এদিকে নিহতদের সঠিক সংখ্যা নিশ্চিত করতে এবং বিভ্রান্তি এড়াতে কলেজ ক্যাম্পাসে একটি নিয়ন্ত্রণ কক্ষ (কন্ট্রোল রুম) স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, “এই কন্ট্রোল রুম থেকে প্রতিদিন নিহত ও আহতদের হালনাগাদ সংখ্যা জানানো হবে এবং কলেজ রেজিস্টারের তথ্যের সঙ্গে মিলিয়ে তা সংরক্ষণ করা হবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত