সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

টাকা দিয়ে ভাড়াটে লোক এনে রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, পুলিশের জালে ২৪৪ জন

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় হঠাৎ করে হওয়া ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ২৪৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পুলিশের দাবি, নিষিদ্ধ ঘোষিত সংগঠনটি নির্বাচনকে ঘিরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে এবং এর পেছনে দেশ-বিদেশে পালিয়ে থাকা নেতারা অর্থায়ন করছে।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এসএন নজরুল ইসলাম বুধবার সংবাদ সম্মেলনে জানান, গ্রেপ্তার হওয়া অধিকাংশই ঢাকার বাইরের জেলা থেকে আসা ভাড়াটে কর্মী। তাদের বিভিন্ন হোটেল, ফাঁকা ফ্ল্যাট ও মোটেলে রাখা হচ্ছিল। গ্রেপ্তারদের মধ্যে ৫০ জনকে ডিবি পুলিশ, ২৭ জনকে সিটিটিসি, ১০০ জনকে তেজগাঁও বিভাগ, ৫৫ জনকে রমনা বিভাগ, ৫ জনকে গুলশান বিভাগ, ৪ জনকে মিরপুর বিভাগ এবং ৩ জনকে উত্তরা বিভাগ গ্রেপ্তার করেছে। বেশিরভাগ আসামি ময়মনসিংহ, কিশোরগঞ্জ, গাজীপুর ও গোপালগঞ্জ থেকে ঢাকায় এসেছিল বলে জানা গেছে।

তিনি আরও জানান, শুরুতে ফাঁকা রাস্তায় ভোরবেলায় মিছিল করলেও বর্তমানে সকাল-বিকেল প্রকাশ্য সড়কেই মিছিল করছে তারা। বাইরে থেকে অর্থায়নের কারণেই এ সাহস পাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। মিছিল থেকে উদ্ধার হওয়া ককটেলগুলোতেও কোনো বিস্ফোরক নেই, দেশলাইয়ের সালফার, পাথর ও সাইকেলের বল ব্যবহার করে কেবল শব্দ ও ধোঁয়া তৈরি করে আতঙ্ক সৃষ্টির জন্য এগুলো বানানো হয়েছিল।

এ ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে এক পুলিশ কর্মকর্তাকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি রাজধানীতে অনেক ফ্ল্যাট ও আবাসিক ভবনে অপরিচিত মানুষ আশ্রয় নিচ্ছে জানিয়ে সাধারণ নাগরিকদের সহযোগিতা চেয়েছেন তিনি। সন্দেহ হলে পুলিশকে জানাতে অনুরোধ জানিয়ে তিনি আশ্বাস দেন, তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত