সর্বশেষ
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার
যুদ্ধবিরতির আলোচনা চললেও বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
ভারতে ইসলাম ও মুসলমান আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে: মাওলানা আরশাদ মাদানি
আমরা ভেনেজুয়েলা নই, হামলা চললে হরমুজ প্রণালী দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: মার্কিন ইসরাইল জোটকে ইরানের হুঁশিয়ারি
গাজার বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েলি হামলা, নিহত ১ আহত ১০

প্রথম দিনে টাইগারদের সংগ্রহ ৮ উইকেট, আয়ারল্যান্ডের ২৭০ রান, কোন দল এগিয়ে?

Our Times News

বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড টেস্টের প্রথম দিনের খেলা সিলেট

আওয়ার টাইমস নিউজ।

স্পোর্টস ডেস্ক: সিলেট টেস্টের প্রথম দিন শেষে ম্যাচের নিয়ন্ত্রণ কার হাতে, তা স্পষ্ট নয়। শক্তির বিচারে পিছিয়ে থাকা আয়ারল্যান্ড প্রথম ইনিংসে তুলেছে ২৭০ রান, বিনিময়ে বাংলাদেশ পেয়েছে ৮টি মূল্যবান উইকেট। ফলে দিনশেষে কিছুটা এগিয়ে আছে স্বাগতিক বাংলাদেশই।

টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। তবে শুরুতেই ধাক্কা খায় দলটি। ইনিংসের চতুর্থ বলেই হাসান মাহমুদের বলে এলবিডব্লিউ হন অধিনায়ক অ্যান্ডি বালবার্নি। কিন্তু এরপর পল স্টার্লিং ও কেড কারমাইকেলের জুটিতে ঘুরে দাঁড়ায় আইরিশরা। স্টার্লিং ৭৬ বলে ৬০ রান করেন ৯টি চারে সাজানো ইনিংসে।

বাংলাদেশি ফিল্ডারদের দুটি সহজ ক্যাচ ছেড়ে দেওয়ায় আরও কিছুটা সময় ক্রিজে থাকতে সক্ষম হন তিনি। শেষ পর্যন্ত নাহিদ রানার বলে সাদমান ইসলামের হাতে ক্যাচ দিয়ে ফেরেন স্টার্লিং।

এরপর মিরাজের স্পিনে ভর করে বাংলাদেশের বোলাররা ফের ম্যাচে ফেরেন। তিনি ফিরিয়ে দেন হ্যারি ট্যাক্টরকে (১), এবং পরবর্তীতে কেড কারমাইকেলকেও (৫০)। মিডল অর্ডারে কার্টিস ক্যাম্ফার (৪৪) ও লোরকান টাকার (৪১) রান করেন, কিন্তু অভিষিক্ত হাসান মুরাদ দুজনকেই ফিফটির আগে থামিয়ে দেন।

দিনের শেষ দিকে আরও দুটি উইকেট তুলে নেয় বাংলাদেশ। তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ নেন বাকি উইকেট। দিনশেষে মেহেদী মিরাজ ছিলেন বাংলাদেশের সেরা বোলার—৫০ রানে ৩ উইকেট তার দখলে।
হাসান মুরাদ ২ উইকেট, আর তাইজুল, হাসান মাহমুদ ও নাহিদ রানা প্রত্যেকে ১টি করে উইকেট পেয়েছেন।

আয়ারল্যান্ড ৯০ ওভার শেষে ৮ উইকেটে ২৭০ রানে প্রথম দিনের খেলা শেষ করে।

দিন শেষে ক্রিজে ছিলেন ব্যারি ম্যাককার্থি (২১)*।
আগামীকাল সকালে দ্রুত বাকি দুই উইকেট তুলে নিয়ে ব্যাট হাতে ম্যাচে আধিপত্য বিস্তার করতে চাইবে বাংলাদেশ।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত