সর্বশেষ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়
বৃষ্টি কমতেই বাড়ছে দূষণ, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১২তম

হাজার মুসল্লিদের উপস্থিতিতে ঐতিহ্যবাহী ঢাকার জামিয়াতু ইব্রাহীম মাদ্রাসায় পবিত্র জুমার নামাজ অনুষ্ঠিত

Our Times News

জামিয়াতু ইব্রাহীম মাদরাসায় হাজারো মুসল্লির অংশগ্রহণে জুমার নামাজ আদায়ের দৃশ্য

আওয়ার টাইমস নিউজ।

টাইমস নিউজ ডেস্ক: রাজধানী ঢাকার ডেমরা সাইনবোর্ড এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী জামিয়াতু ইব্রাহীম মাহমুদনগর মাদরাসায় আজ অনুষ্ঠিত হয়েছে এক অবিস্মরণীয় জুমার জামাত। সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা দলে দলে এসে সমবেত হন।

জানা গিয়েছে, আজকের এই পবিত্র জুমার সালাতে প্রায় ২০ থেকে ২৫ হাজার মুসল্লির সমাগম হয়, যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে অন্যতম বৃহৎ জুমার জামাত হিসেবে বিবেচিত হচ্ছে।

আজকের জুমার নামাজে ইমামতি করেন বিশ্ববরেণ্য পাকিস্তানি আলেমেদ্বীন হযরত মাওলানা ইউসুফ সাহেব। তাঁর সুগভীর তিলাওয়াত, হৃদয়স্পর্শী খুতবা এবং ইসলামী দিকনির্দেশনামূলক বয়ান মুসল্লিদের মাঝে ব্যাপক প্রশংসা কুঁড়ায়।

খুতবায় তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা, ঈমানে দৃঢ়তা, দুনিয়ার ফিতনা থেকে দূরে থাকার পরামর্শের পাশাপাশি ইসলামি শিক্ষার গুরুত্ব তুলে ধরেন, এবং ফিলিস্তিন’সহ বিশ্বের সমস্ত মাজলুম মুসলমানদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোয়া করেন।

এদিকে জামিয়াতু ইব্রাহীম মাদরাসার দীর্ঘ ৩১ বছর পূর্তি উপলক্ষে চলমান দস্তারবন্দী মহাসম্মেলনকে কেন্দ্র করে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। হাজার মানুষের ধারণক্ষমতা সম্পন্ন বিশাল প্যান্ডেল, সারিবদ্ধ বসার ব্যবস্থা ও নিশ্ছিদ্র নিরাপত্তা পুরো আয়োজনকে আরও মহিমান্বিত করে তোলে।

দুই দিনব্যাপী এই অনুষ্ঠানকে সফল করতে দেশ-বিদেশের খ্যাতিমান ইসলামি চিন্তাবিদ, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ্ বাবুনগরী আল্লামা মামুনুল হক’সহ ভারত-পাকিস্তান ও সৌদি আরব থেকে আগত সম্মানিত অতিথিরা অংশ নিচ্ছেন।

জামিয়াতু ইব্রাহীম মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছেন-দেশ-বিদেশ থেকে আসা আলেমদের উপস্থিতিতে এই আধ্যাত্মিক আয়োজন সফলভাবে সম্পন্ন করতে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত