সর্বশেষ
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার
যুদ্ধবিরতির আলোচনা চললেও বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
ভারতে ইসলাম ও মুসলমান আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে: মাওলানা আরশাদ মাদানি
আমরা ভেনেজুয়েলা নই, হামলা চললে হরমুজ প্রণালী দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: মার্কিন ইসরাইল জোটকে ইরানের হুঁশিয়ারি
গাজার বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েলি হামলা, নিহত ১ আহত ১০
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন
স্পেনের বিশ্বজয়ে উল্লাসে মাতোয়ারা অ/ভিশপ্ত ইহুদীদের হামলায় পা হারানো ফি/ লিস্তিনি মা/জলুম মুসলিমরা
১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

অঙ্কুরিত আলু খাওয়া কি নিরাপদ? বিশেষজ্ঞরা জানালেন বিপদের সত্যি কথা

Our Times News

অঙ্কুরিত আলু খাওয়ার ঝুঁকি

আওয়ার টাইমস নিউজ।

লাইফস্টাইল: বাড়িতে রাখা আলু অনেক দিন থাকলে চোখ বা অঙ্কুর বের হয়। তখন অনেকের মনে প্রশ্ন জাগে, এমন আলু কি খাওয়া নিরাপদ, নাকি ফেলে দেওয়া উচিত? কেউ মনে করেন অঙ্কুর কেটে ফেললেই চলবে, আবার অনেকেই সতর্ক করেন অঙ্কুরিত আলু হতে পারে বিষাক্ত। বিশেষজ্ঞরা বলছেন, একে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।

আলুতে স্বাভাবিকভাবেই থাকে সোলানিন ও চাকোনিন নামের গ্লাইকোঅ্যালকালয়েড। সাধারণ মাত্রায় এগুলো ক্ষতিকর না হলেও অঙ্কুর বের হওয়ার সঙ্গে সঙ্গে এসব উপাদানের পরিমাণ দ্রুত বাড়ে। অঙ্কুরিত আলু খেলে বমি, ডায়রিয়া, পেটব্যথা দেখা দিতে পারে। মাত্রা বেশি হলে রক্তচাপ কমে যাওয়া, হৃদ্‌স্পন্দন বেড়ে যাওয়া, জ্বর, মাথাব্যথা বা এমনকি প্রাণঘাতী ঝুঁকিও তৈরি হতে পারে। ছোট কিছু গবেষণায় দেখা গেছে, গর্ভাবস্থায় অঙ্কুরিত আলু খেলে জন্মগত ত্রুটির সম্ভাবনা বাড়তে পারে, তাই গর্ভবতী নারীদের জন্য এটি আরও বিপজ্জনক।

বিশেষজ্ঞরা বলছেন, আলুর চোখ, অঙ্কুর, সবুজ অংশ বা আঘাতপ্রাপ্ত জায়গায় গ্লাইকোঅ্যালকালয়েড সবচেয়ে বেশি থাকে। এগুলো ফেলে দিলে ঝুঁকি কিছুটা কমে। খোসা ছড়িয়ে ভেজে রান্না করলে বিষাক্ততা কিছুটা হ্রাস পেতে পারে, তবে সেদ্ধ বা বেক করলে তেমন কোনো উপকার পাওয়া যায় না। গুরুত্বপূর্ণ হচ্ছে, এই পদ্ধতিগুলো সম্পূর্ণ নিরাপদ কি না, সেটি নিশ্চিত নয়। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্যাপিটাল পয়জন সেন্টার বলছে, অঙ্কুরিত বা সবুজ হয়ে যাওয়া আলু না খাওয়াই সবচেয়ে নিরাপদ।

অঙ্কুরিত হওয়া এড়াতে প্রয়োজন অনুযায়ী আলু কেনা, ভেজা বা ক্ষতিগ্রস্ত আলু বাদ দেওয়া এবং শুকনো, ঠান্ডা, অন্ধকার জায়গায় সংরক্ষণ করা জরুরি। অনেকেই বলেন পেঁয়াজের পাশে রাখলে আলু দ্রুত অঙ্কুরিত হয়, তবে এ বিষয়ে বিজ্ঞানসম্মত প্রমাণ নেই।

সর্বশেষ পরামর্শ: অঙ্কুরিত আলুর বিষাক্ততা স্বাস্থ্যের জন্য মারাত্মক হতে পারে, তাই ঝুঁকি না নিয়ে এমন আলু খাওয়া থেকে বিরত থাকাই ভালো।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত