সর্বশেষ
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার
যুদ্ধবিরতির আলোচনা চললেও বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
ভারতে ইসলাম ও মুসলমান আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে: মাওলানা আরশাদ মাদানি
আমরা ভেনেজুয়েলা নই, হামলা চললে হরমুজ প্রণালী দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: মার্কিন ইসরাইল জোটকে ইরানের হুঁশিয়ারি
গাজার বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েলি হামলা, নিহত ১ আহত ১০
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন
স্পেনের বিশ্বজয়ে উল্লাসে মাতোয়ারা অ/ভিশপ্ত ইহুদীদের হামলায় পা হারানো ফি/ লিস্তিনি মা/জলুম মুসলিমরা
১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী: সাদিক কায়েমের অভিযোগ

Our Times News

সাদিক কায়েমের আওয়ামী লীগ নিয়ে অভিযোগের বক্তব্য

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, দেশের রাজনৈতিক দলগুলো আজ ফ্যাসিবাদের ভাষায় কথা বলছে। এখনো ক্ষমতার দোসররা গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান করছে। তিনি বলেন, ইসলামী ছাত্রশিবির আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। কেউ নব্য ফ্যাসিস্ট হতে চাইলে জুলাই বিপ্লবের মতো আবারও রাজপথে নামতেই হবে। মানুষের স্বাধীনতার লড়াই ছাত্রশিবির কিয়ামত পর্যন্ত চালিয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে রাবি শাখা ছাত্রশিবির আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সাদিক কায়েম আরও দাবি করেন, অন্তর্বর্তী সরকারকে খুনি হাসিনা ও তাঁর সহযোগীদের বিচার করে দেশে ফিরিয়ে এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। ফ্যাসিবাদের দোসরদের আইনের হাতে তুলে দিতে হবে, কারণ তাদের তিনি রাজনৈতিক দল নয় বরং সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে আখ্যায়িত করেন।

তিনি বলেন, জুলাই বিপ্লবে রাজশাহী মহানগর ছাত্রশিবিরের নেতা আলী রায়হান শহীদ হন। ফ্যাসিবাদী শাসনামলে দেশের বিভিন্ন ক্যাম্পাসে গণরুম-গেস্টরুম সংস্কৃতির মাধ্যমে শিক্ষার্থীদের অধিকার ক্ষুণ্ন করা হয়েছিল। কেউ ইসলাম চর্চা করলে তাকে বিভিন্নভাবে ট্যাগিং করা হতো। অসংখ্য মানুষের ত্যাগের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ পেলেও প্রকৃত মুক্তি এখনও আসেনি বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, শহীদদের আকাঙ্ক্ষা ভুলে গিয়ে আজ ছাত্রসংগঠনগুলোর মধ্যে দাম্ভিকতা দেখা দিচ্ছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে প্রতিবাদ–প্রতিরোধ জারি রাখার আহ্বান জানান তিনি।

প্রায় সাড়ে চার দশক পর রাবি ক্যাম্পাসে ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। এতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মাঈন উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন ডাকসু ও চাকসুর ভিপি সাদিক কায়েম এবং ইব্রাহিম হোসেন রনি। অনুষ্ঠানে প্রায় সাড়ে তিন হাজার নবীন শিক্ষার্থী অংশ নেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৮
সূর্যোদয়ভোর ৫:২৩
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৮
সূর্যোদয়ভোর ৫:২৩
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত