সর্বশেষ
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম

হাসিনার বিরুদ্ধে রায় পাঠ শুরু, ট্রাইব্যুনালে উত্তেজনা-৮,৭৪৭ পৃষ্ঠার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের বিচার

Our Times News

হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে রায় পাঠ শুরু

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুন্যাল-১-এর বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ মানবতাবিরোধী অপরাধে দায়ের হওয়া শেখ হাসিনাসহ তিন আসামির মামলার রায় পড়া শুরু করেছে।

রায় ঘোষণার সময় ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।

৮,৭৪৭ পৃষ্ঠার বিশাল অভিযোগনামা

এই আলোচিত মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে প্রসিকিউশন মোট ৮ হাজার ৭৪৭ পৃষ্ঠার অভিযোগ দাখিল করেছে। এর মধ্যে-

তথ্যসূত্র: ২,০১৮ পৃষ্ঠা

জব্দতালিকা ও দালিলিক প্রমাণাদি: ৪,০০৫ পৃষ্ঠা

শহীদদের তালিকার বিবরণ: ২,৭২৪ পৃষ্ঠা

এই দালিলিক প্রমাণই দেখায়, আন্দোলনরত ছাত্র-জনতার ওপর বর্বরতা ছিল ব্যাপক, সুপরিকল্পিত এবং রাষ্ট্রীয় নির্দেশে পরিচালিত।

দমন-পীড়নের সরাসরি নির্দেশের অভিযোগ

মানবতাবিরোধী অপরাধ মামলার তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনের সময় শেখ হাসিনা সরাসরি নির্দেশ দিয়ে আন্দোলনকারীদের ওপর ব্যাপক ও পদ্ধতিগত দমন অভিযান চালান।

তার নির্দেশে,

আইনশৃঙ্খলা বাহিনী

আওয়ামী লীগ

ছাত্রলীগ

যুবলীগ

স্বেচ্ছাসেবক লীগের সশস্ত্র ক্যাডাররা

বিক্ষোভকারীদের ওপর হামলা চালায়। এতে দেড় হাজারের বেশি মানুষ নিহত হয় এবং ২৫ হাজারেরও বেশি মানুষ আহত, স্থায়ী অঙ্গহানি ও নির্যাতনের শিকার হন।

৫ আগস্ট আশুলিয়ার ‘পুড়িয়ে হত্যা’ সবচেয়ে নৃশংস অধ্যায়

রিপোর্টে উল্লেখ করা হয়, এক দফা আন্দোলনের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির সময় ৫ আগস্ট আশুলিয়ায় আটকের পর ছাত্রদের গুলি করে হত্যা করা হয় এবং লাশ পুড়িয়ে ফেলা হয়,যার মধ্যে একজন তখনো জীবিত ছিলেন।

এই নৃশংস ঘটনার নির্দেশদাতা হিসেবেও শেখ হাসিনাসহ তিন আসামিকে অভিযুক্ত করেছে ট্রাইব্যুনাল।

রায় ঘোষণা চলমান, আদালত পাড়ায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত