সর্বশেষ
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার
যুদ্ধবিরতির আলোচনা চললেও বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
ভারতে ইসলাম ও মুসলমান আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে: মাওলানা আরশাদ মাদানি
আমরা ভেনেজুয়েলা নই, হামলা চললে হরমুজ প্রণালী দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: মার্কিন ইসরাইল জোটকে ইরানের হুঁশিয়ারি
গাজার বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েলি হামলা, নিহত ১ আহত ১০
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন

৯৩ রানে অলআউট হয়ে ওরা টেস্ট ক্রিকেটকে ধ্বংস করে দিয়েছে!

Our Times News

India 93 all out vs South Africa at Eden Gardens

আওয়ার টাইমস নিউজ।

স্পোর্টস ডেস্ক; দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে ভারতীয় দল দারুণ লজ্জাজনকভাবে হেরে গেছে। মাত্র ১২৪ রানের লক্ষ্য তাড়ায় ভারত ৯৩ রানে অলআউট হয়ে ৩০ রানে পরাজিত হয়। এই ফলাফলে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠেছে।

টেস্টের প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা ১৫৯ রান, দ্বিতীয় ইনিংসে ১৫৩ রান সংগ্রহ করে। আর ভারতের প্রথম ইনিংসের সংগ্রহ ছিল ১৮৯ রান, যা দ্বিতীয় ইনিংসের ধসের কারণে কাজে লাগলো না।

এই লজ্জাজনক হারের পর ভারতীয় সাবেক তারকা স্পিনার হরভজন সিং ক্ষোভ প্রকাশ করে বলেন,
“ওরা টেস্ট ক্রিকেটকে ধ্বংস করে দিয়েছে! শান্তিতে থেকো টেস্ট ক্রিকেট। এমন পিচে ব্যাটাররা জানে না কিভাবে রান করতে হবে। এই ধরনের ক্রিকেটের কোনো ভবিষ্যত নেই।”

হরভজন আরও যোগ করেন,
“গত কয়েক বছর ধরে এমন পিচ বানানো হচ্ছে। দল জিতছে বলেই কেউ কিছু বলেন না। কিন্তু এতে খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধি পায় না। এবার বিষয়টি নিয়ে ভাবার সময় এসেছে।”

ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর পিচ নিয়ে মন্তব্য করে বলেন,
“এটি খেলার অযোগ্য পিচ নয়। আমরা যা চেয়েছিলাম, ঠিক তেমনটাই পেয়েছি। যারা মানসিকভাবে শক্ত, তারাই রান করেছে। এই উইকেট মানসিক শক্তি পরীক্ষা করে।”

তিনি আরও বলেন,
“এটি টার্নিং ট্র্যাক নয়। বেশির ভাগ উইকেটই নিয়েছে পেসাররা।”

আগামী ২২ নভেম্বর গুয়াহাটিতে সিরিজের দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত