সর্বশেষ
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার
যুদ্ধবিরতির আলোচনা চললেও বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
ভারতে ইসলাম ও মুসলমান আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে: মাওলানা আরশাদ মাদানি
আমরা ভেনেজুয়েলা নই, হামলা চললে হরমুজ প্রণালী দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: মার্কিন ইসরাইল জোটকে ইরানের হুঁশিয়ারি
গাজার বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েলি হামলা, নিহত ১ আহত ১০
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন
স্পেনের বিশ্বজয়ে উল্লাসে মাতোয়ারা অ/ভিশপ্ত ইহুদীদের হামলায় পা হারানো ফি/ লিস্তিনি মা/জলুম মুসলিমরা
১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

দাওরায়ে হাদিস সনদধারীদের কর্মসংস্থান নিশ্চিত করতে তিন মন্ত্রণালয়ে ধর্ম উপদেষ্টার ডিও লেটার

Our Times News

দাওরায়ে হাদিস সনদধারীদের জন্য ধর্ম উপদেষ্টার ডিও লেটার

আওয়ার টাইমস নিউজ।

রাজনীতি: কওমি মাদরাসার সর্বোচ্চ ডিগ্রি দাওরায়ে হাদিসকে ২০১৮ সালে মাস্টার্স সমমান দেওয়া হয়েছিল। কিন্তু সাত বছরেও সরকারি বিভিন্ন দফতরে এই সনদ কার্যকর হয়নি। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন উদ্যোগী হয়ে তিনটি মন্ত্রণালয়ে ডিও লেটার পাঠিয়েছেন, যাতে দাওরায়ে হাদিস সনদধারীদের কর্মসংস্থান নিশ্চিত করা যায়।

উপদেষ্টা ড. খালিদ হোসেন শিক্ষা মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন। চিঠিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশে প্রায় ২০ হাজার কওমি মাদরাসা রয়েছে। এসব মাদরাসা থেকে প্রতি বছর উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী দাওরায়ে হাদিস (তাকমীল) সনদ লাভ করে।

চিঠিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ইসলাম শিক্ষা পাঠদানের জন্য ‘সহকারী শিক্ষক (ধর্ম)’ পদে নিয়োগের ক্ষেত্রে দাওরায়ে হাদিস সনদধারীদের অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। পাশাপাশি নিকাহ রেজিস্ট্রার এবং প্রতিরক্ষা বাহিনীর ধর্মীয় শিক্ষক পদেও দাওরায়ে হাদিস সনদধারীদের যোগ্যতা স্বীকৃতি দেওয়ার ব্যবস্থা প্রয়োজনীয়।

ড. খালিদ হোসেন নিজে কওমি মাদরাসায় শিক্ষিত। তাই তিনি স্বীয় মন্ত্রণালয়ের আওতাধীন না হলেও শুরু থেকেই কওমি সনদের সরকারি স্বীকৃতি বাস্তবায়নে আন্তরিকতা প্রদর্শন করছেন। বিভিন্ন প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ ও চিঠিপত্রের মাধ্যমে তিনি স্পষ্ট নির্দেশনা দিয়েছেন, দাওরায়ে হাদিস সনদকে কর্মসংস্থানে কার্যকরভাবে ব্যবহার করা যায় কীভাবে।

উল্লেখ্য, দাওরায়ে হাদিসের সনদধারীরা বর্তমানে সরকারি চাকরিতে আবেদন করার সময় তাদের যোগ্যতা হিসেবে এই সনদকে স্বীকৃতি না পাওয়ায় সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। ড. খালিদ হোসেনের উদ্যোগে এই প্রতিবন্ধকতা দূর করা সম্ভব হবে বলে সংশ্লিষ্ট মহল আশা করছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৮
সূর্যোদয়ভোর ৫:২৩
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৮
সূর্যোদয়ভোর ৫:২৩
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত