সর্বশেষ
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন

সেনাপ্রধানকে ‘মানসিকভাবে অস্থিতিশীল’ বলে আদিয়ালা কারাগার থেকে কঠোর বার্তা দিলেন ইমরান খান

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরের বিরুদ্ধে তীব্র ভাষায় অভিযোগ তুলেছেন। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে তাঁর বোন ড. উজমা খানের সঙ্গে সাক্ষাৎ শেষে ইমরান খান সেনাপ্রধানকে “মানসিকভাবে অস্থিতিশীল” বলে মন্তব্য করেন। সাক্ষাতের পরের দিন ড. উজমা এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।

ইমরান খানের দাবি, সেনাপ্রধানের নীতি ও সিদ্ধান্ত দেশের সার্বিক পরিস্থিতিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং সন্ত্রাসবাদ পুনরায় মাথাচাড়া দিয়ে উঠছে। তাঁর ভাষায়, জাতীয় স্বার্থের প্রতি সেনাপ্রধানের কোনো অনুরাগ নেই; বরং বিদেশি শক্তিগুলোর সন্তুষ্টির দিকেই তিনি বেশি নজর দিচ্ছেন।

ইমরান আরও অভিযোগ করেন, আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে একজন সংগ্রামী সেনা কর্মকর্তা হিসেবে প্রমাণ করতে অসীম মুনির ইচ্ছাকৃতভাবে আফগানিস্তানের সঙ্গে উত্তেজনা বাড়িয়েছেন। প্রথমে আফগানদের প্রতি হুমকি, পরে শরণার্থীদের বহিষ্কার এবং সীমান্তে হামলার অনুমতি, এসব পদক্ষেপই এখন দেশে নতুন করে সন্ত্রাসবাদ বাড়িয়ে তুলছে বলে মন্তব্য করেন ইমরান।

তিনি সেনাপ্রধানকে “নৈতিকভাবে দেউলিয়া” আখ্যা দিয়ে বলেন, এসব কর্মকাণ্ডে পাকিস্তানের সংবিধান ও আইনব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁর অভিযোগ, সেনাপ্রধানের নির্দেশেই তাকে ও তাঁর স্ত্রীকে কারাগারে পাঠানো হয়।

জেলজীবন সম্পর্কে ইমরান খান বলেন, তিনি চার সপ্তাহ ধরে একাকী সেলে বন্দি, কারও সঙ্গে কথা বলার অনুমতি নেই। জেল ম্যানুয়ালে যেসব মৌলিক সুবিধা নিশ্চিত করার কথা, সেগুলোর অধিকাংশই তার কাছ থেকে বঞ্চিত করা হয়েছে। আদালতের নির্দেশ থাকার পরও তাঁর আইনজীবী, রাজনৈতিক সহকর্মী ও পরিবারের সঙ্গে সাক্ষাতে বাধা সৃষ্টি করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত