সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

ইউরোপের স্বপ্নে মানবপাচারের ফাঁদে লিবিয়ায় আটক ৩১০ বাংলাদেশি, দেশে ফিরে ভয়ংকর অভিজ্ঞতা বলতেই চোখ ভিজল সবার

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: অবৈধভাবে ইউরোপে পৌঁছানোর স্বপ্নে যাত্রা শুরু করলেও শেষ পর্যন্ত মানবপাচারকারীদের নির্মম ফাঁদে আটকা পড়ে লিবিয়ায় দীর্ঘদিন ধরে অমানবিক পরিস্থিতির শিকার হন ৩১০ বাংলাদেশি। অবশেষে লিবিয়া সরকার, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং বাংলাদেশ সরকারের উদ্যোগে তারা দেশে ফিরে আসেন। শুক্রবার সকাল ১০টার দিকে একটি চার্টার্ড ফ্লাইট ঢাকায় অবতরণ করলে তাদের দেখতে বিমানবন্দরে আবেগঘন পরিবেশ তৈরি হয়।

ফিরে আসা অনেকেই জানান, মানবপাচারকারীদের প্রলোভন ও প্রতারণায় তারা সমুদ্রপথে ইউরোপে যাওয়ার চেষ্টা করেছিলেন। পথিমধ্যে বিভিন্ন অপহরণকারী দলের হাতে জিম্মি হওয়া, মারধর, অর্থ দাবির চাপ ও অনাহারে দিনের পর দিন কাটানো, এসব ভয়ংকর অভিজ্ঞতা স্মরণ করতে গিয়েই অনেকের চোখ ভিজে ওঠে।

বাংলাদেশে পৌঁছানোর পর পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা তাদের স্বাগত জানান। আইওএম প্রত্যাবাসিত প্রত্যেককে স্বল্প ভাতা, খাদ্যসামগ্রী এবং প্রাথমিক চিকিৎসা সহায়তা প্রদান করে। একই সঙ্গে তাদের বলা হয়, মানবপাচারের ঝুঁকি সম্পর্কে আশপাশের মানুষকে সচেতন করার জন্য নিজেদের অভিজ্ঞতা সবাইকে জানাতে।

এর আগে ১ ডিসেম্বর আরও ১৭৩ বাংলাদেশিকে লিবিয়া থেকে দেশে আনা হয়। এখনও লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে বহু বাংলাদেশি আটক রয়েছেন। তাদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যৌথভাবে কাজ করছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত