সর্বশেষ
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার
যুদ্ধবিরতির আলোচনা চললেও বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
ভারতে ইসলাম ও মুসলমান আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে: মাওলানা আরশাদ মাদানি
আমরা ভেনেজুয়েলা নই, হামলা চললে হরমুজ প্রণালী দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: মার্কিন ইসরাইল জোটকে ইরানের হুঁশিয়ারি
গাজার বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েলি হামলা, নিহত ১ আহত ১০
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন
স্পেনের বিশ্বজয়ে উল্লাসে মাতোয়ারা অ/ভিশপ্ত ইহুদীদের হামলায় পা হারানো ফি/ লিস্তিনি মা/জলুম মুসলিমরা
১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

কোটাসহ বেশ কিছু পরিবর্তন এনে সরকারি স্কুলে ভর্তির নতুন নীতিমালা প্রকাশ

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: ২০২৬ শিক্ষাবর্ষে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য নতুন নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে সচিব রেহেনা পারভীনের স্বাক্ষরে প্রকাশিত এ নীতিমালায় ভর্তির বয়স, কোটা কাঠামো, আবেদন পদ্ধতি ও লটারি ব্যবস্থাসহ বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।

নতুন নীতিমালা অনুযায়ী প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শূন্য আসন থাকলে ভর্তি করা যাবে। অ্যান্ট্রি ক্লাসে বয়সসীমা নির্ধারণ করা হয়েছে, সর্বনিম্ন ৫ বছর (জন্ম ১ জানুয়ারি ২০২১ পর্যন্ত) এবং সর্বোচ্চ ৭ বছর (জন্ম ৩১ ডিসেম্বর ২০১৮ পর্যন্ত)। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়সে সর্বোচ্চ ৫ বছরের অতিরিক্ত সুবিধা দেওয়া হবে। বয়স যাচাইয়ের জন্য অনলাইনে জন্মনিবন্ধনের সত্যায়িত কপি জমা দিতে হবে।

২০২৬ শিক্ষাবর্ষ চলবে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। প্রতিটি শাখায় শিক্ষার্থীর সংখ্যা সর্বোচ্চ ৫৫ জন নির্ধারণ করা হয়েছে। ভর্তি কার্যক্রম সম্পূর্ণভাবে কেন্দ্রীয় ডিজিটাল লটারির মাধ্যমে সম্পন্ন করবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আবেদন ফি ও লটারির তারিখ মাউশি পৃথকভাবে জানাবে।

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে একজন শিক্ষার্থী সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয়ে পছন্দক্রম দিতে পারবে। ডাবল শিফট স্কুলের উভয় শিফট বেছে নিলে তা দুটি পছন্দ হিসেবে গণ্য হবে। পছন্দকৃত স্কুলগুলোর মধ্যে অন্তত একটি চূড়ান্তভাবে নির্বাচন করতে হবে, এটি সফটওয়্যারেই অন্তর্ভুক্ত থাকবে।

ঢাকা মহানগরের ৪৪টি সরকারি বিদ্যালয় তিনটি গ্রুপে বিভক্ত থাকবে এবং প্রতিটি বিদ্যালয় নিকটবর্তী সর্বোচ্চ তিনটি থানা ‘ক্যাচমেন্ট এরিয়া’ হিসেবে নির্ধারণ করতে পারবে। ক্যাচমেন্ট এরিয়ার শিক্ষার্থীদের জন্য ৪০ শতাংশ কোটা আগের মতোই বহাল রয়েছে।

কোটা কাঠামোয় নতুন পরিবর্তন

ক্যাচমেন্ট এরিয়া: ৪০%

মুক্তিযোদ্ধা কোটা: ৫%

বিশেষ চাহিদাসম্পন্ন: ২%

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী: ০.৫%

মন্ত্রণালয়ের অধীন দপ্তর–সংস্থার কর্মকর্তা-কর্মচারী: ০.৫%

যমজ কোটা: ২% (আগে ছিল ৩%)

সহোদর কোটা: ৩% (আগে ছিল ২%)

সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি পাস শিক্ষার্থী (ষষ্ঠ শ্রেণি): ১০%

ঢাকা মহানগরের ভর্তি কমিটির নেতৃত্বে থাকবেন মাউশির মহাপরিচালক, জেলা পর্যায়ে জেলা প্রশাসক এবং উপজেলা পর্যায়ে ইউএনও ভর্তি কার্যক্রম তদারক করবেন।

মাউশির নির্ধারিত সম্ভাব্য সময়সূচি অনুযায়ী: ১৯ নভেম্বরের মধ্যে ভর্তি বিজ্ঞপ্তি, ২১ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত অনলাইন আবেদন, এবং ১৪ ডিসেম্বর ডিজিটাল লটারি অনুষ্ঠিত হতে পারে। লটারিতে নির্বাচিত শিক্ষার্থীরা ১৭ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত ভর্তি হতে পারবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৮
সূর্যোদয়ভোর ৫:২৩
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৮
সূর্যোদয়ভোর ৫:২৩
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত