
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: ২০১০ সালে লিবিয়ার এক ব্যবসায়ী একটি অতি দামী নোকিয়া মোবাইল ফোনের বড় অর্ডার দেন। সেই সময় নোকিয়া বিশ্বের বাজারে অত্যন্ত জনপ্রিয় ছিল। কিন্তু ১৬ বছর পর অবশেষে ফোনগুলো ব্যবসায়ীর হাতে পৌঁছালেও এখন সম্পূর্ণ অচল।
এই দীর্ঘ বিলম্বের পেছনে দায়ী লিবিয়ার গৃহযুদ্ধ, যা দেশের বাণিজ্য ও সরবরাহ ব্যবস্থাকে বাধাগ্রস্ত করেছিল। যুদ্ধের পর পরিস্থিতি স্থিতিশীল হলেও ফোনগুলো এত সময় আটকে থাকার কারণে প্রযুক্তি ও কার্যকারিতা হারিয়েছে।
ঘটনাটি প্রযুক্তিপ্রেমী এবং ব্যবসায়িক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এটি একটি উদাহরণ যে, রাজনৈতিক অস্থিরতা ও যুদ্ধ সরবরাহ শৃঙ্খলাকে কতটা প্রভাবিত করতে পারে এবং সময়ের সঙ্গে প্রযুক্তি ও পণ্যের মূল্য কতটা পরিবর্তিত হয়।





























