
আওয়ার টাইমস নিউজ।
অর্থনীতি ডেস্ক: দেশের বাজারে সোনার দাম আবারও বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, ২২ ক্যারেটের সোনার দাম প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
সংগঠনটি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন অনুযায়ী, দেশের বাজারে অন্যান্য ক্যারেটের দামও বৃদ্ধি পেয়েছে। ২১ ক্যারেট প্রতি ভরিতে ২ লাখ ৪৯ হাজার ১৪৩ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরিতে ২ লাখ ১৩ হাজার ৫৬৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরিতে ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা।
বাজুস জানিয়েছে, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।




























