সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

গ্যাসের স্বল্পচাপ কতক্ষণ থাকবে, জানালো তিতাস

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। রান্নার গ্যাস থেকে শুরু করে সিএনজি স্টেশন ও শিল্পকারখানা, সবখানেই কম চাপের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

তিতাস জানায়, সোমবার (১৬ ফেব্রুয়ারি) মধ্যরাত পর্যন্ত তাদের অধিভুক্ত এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে। বিশেষ করে রাজধানী ও আশপাশের এলাকায় এর প্রভাব বেশি পড়ছে।

গ্যাসের স্বল্পচাপে রাজধানীর তেজগাঁওসহ বিভিন্ন এলাকায় সিএনজি স্টেশনগুলোতে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ির চালকদের দুই থেকে তিন ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। কিন্তু দীর্ঘ অপেক্ষার পরও অনেকে প্রয়োজন অনুযায়ী গ্যাস পাচ্ছেন না।

একজন সিএনজি চালক জানান, গ্যাসের চাপ এত কম যে আগে যেখানে ২৫০ টাকার গ্যাস নেওয়া যেত, এখন সেখানে ৫০–৬০ টাকার বেশি পাওয়া যাচ্ছে না। আবার কিছু স্টেশনে একেবারেই গ্যাস নেই। স্টেশন কর্মীরাও জানিয়েছেন, গত কয়েক মাস ধরেই চাপ কম থাকলেও গত দুই দিনে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। আগে যেখানে চাপ ছিল প্রায় ২০০, সেখানে এখন নেমে এসেছে ১০০-এ।

শুধু সিএনজি স্টেশন নয়, বাসাবাড়িতেও একই অবস্থা। রাজধানীর যেসব এলাকায় সাধারণত গ্যাসের সরবরাহ স্বাভাবিক থাকে, সেখানেও এখন চুলায় আগুন ঠিকমতো জ্বলছে না। অনেক পরিবারকে রান্নায় দ্বিগুণ সময় ব্যয় করতে হচ্ছে। একজন বাসিন্দা বলেন, সকালে সামান্য ভাত রান্না করতেই এক ঘণ্টার বেশি সময় লেগেছে, আর তরকারি রান্না করতে লেগেছে প্রায় দুই ঘণ্টা।

জ্বালানি খাতের তথ্য অনুযায়ী, দেশে দৈনিক প্রায় ৪ হাজার মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও সরবরাহ হচ্ছে মাত্র ২ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট। এর মধ্যে দুইটি এলএনজি টার্মিনাল থেকে আমদানি করা গ্যাসের পরিমাণ প্রায় ১ হাজার ৫০ মিলিয়ন ঘনফুট। তবে রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল থেকে একটি এলএনজি টার্মিনাল রক্ষণাবেক্ষণে যাওয়ায় সরবরাহ নেমে এসেছে প্রায় ৬০০ মিলিয়ন ঘনফুটে।

তিতাস গ্যাসের অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক কাজী সাইদুল হাসান জানান, দেশীয় গ্যাস উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি এলএনজি আমদানিতেও সীমাবদ্ধতা তৈরি হয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে সার্বিক সরবরাহে।

গ্যাসের চাপ কমে যাওয়ায় শিল্পকারখানার উৎপাদনও ব্যাহত হচ্ছে। অনেক কারখানায় উৎপাদন আংশিক বন্ধ রাখতে হচ্ছে। এই সাময়িক ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ এবং রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশ্বাস দিয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত