সর্বশেষ
করোনার ৪০ হাজার কোটি টাকার ব্যয়ের নথি নিয়ে প্রশ্ন, ফেরত আসেনি ১২০০ কোটি
আজ প্রিয়তমা স্ত্রীর প্রতি ভালোবাসা ও প্রশংসা প্রকাশের বিশেষ দিন
জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ১২ জনের ৩ দিনের রিমান্ড
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ছাড়াল ২ লাখ ৩৪ হাজার টাকা
যে কোনো সময় এক দফায় রূপ নিতে পারে দাবি: জামায়াত আমির
১৯ সেপ্টেম্বর ২০২৬: আজকের স্বর্ণের বাজার দর কত?
আজ টানা ৬ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
সৌদি আরবে ঘুমের মধ্যে প্রবাসী যুবকের মৃত্যু টাইমস নিউজ
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
মার্কিন অর্থনৈতিক চাপে কোণঠাসা ইরান, কমছে হরমুজকে ঘিরে তেহরানের দরকষাকষির শক্তি
অগ্নিকাণ্ডে বাংলাদেশি রোগীরদের মৃত্যুর ঘটনায় ভারতে চিকিৎসা নিতে রোগীর ভাটা; চাপে কলকাতার হাসপাতালগুলো
গ্রিসে এয়ার শোতে ফ্যান্টম যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত দুই পাইলট
ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় নায়ক সালমান শাহ্ বন্ধু কর্তৃক হ/ত্যার ভয়ং’কর লোমহর্ষক রহস্য উন্মোচিত হলো
ভারতে মুসলিম সম্প্রদায়ের উপর বর্বরোচিত জুলুম, ১৫০ বছরের পুরোনো মসজিদ গুঁড়িয়ে দিল দেশটির উগ্র-জ/ঙ্গি হিন্দুত্ববাদী প্রশাসন

ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: নোবেলজয়ী অর্থনীতিবিদ ও অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-এর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে মামলা করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ মুসলিম লীগ-এর সভাপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহসিন রশীদ।

সোমবার একটি ইউটিউব আলোচনায় অংশ নিয়ে মোহসিন রশীদ বলেন, ড. ইউনূসের কর্মকাণ্ড কেবল সংবিধান লঙ্ঘনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তা রাষ্ট্রদ্রোহের পর্যায়ে পড়ে। তার দাবি, সরকার যদি এ বিষয়ে আইনগত ব্যবস্থা না নেয়, তবে তিনি নিজ উদ্যোগেই মামলা করবেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর পদ শূন্য হওয়ার পর রাষ্ট্রপতিই ছিলেন রাষ্ট্রের একমাত্র সাংবিধানিক কর্তৃত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ব্যক্তি। সেই অবস্থায় রাষ্ট্রপতিকে উপেক্ষা করা, গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের বিষয়ে অবহিত না করা এবং সাংবিধানিক শিষ্টাচার মানা না হওয়া গুরুতর অপরাধ। তার ভাষায়, এটা শুধু সংবিধান ভঙ্গ নয়, রাষ্ট্রীয় বিশ্বাসভঙ্গ।

মোহসিন রশীদ আরও বলেন, রাষ্ট্রপতিকে তার সাংবিধানিক দায়িত্ব স্বাধীনভাবে পালনের সুযোগ দেওয়া হয়নি। তাকে মানসিক চাপের মধ্যে রাখা হয়েছে এবং বিভিন্ন নথিতে সই করাতে বাধ্য করা হয়েছে। রাষ্ট্রপতির সহযোগিতা না পেলে দেশে সাংবিধানিক অচলাবস্থা তৈরি হতে পারত বলেও মন্তব্য করেন তিনি।

রাষ্ট্রপতির মর্যাদা ক্ষুণ্ন করা হয়েছে দাবি করে তিনি বলেন, রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রতীক। তাকে অবজ্ঞা করা মানে রাষ্ট্রকেই অবমাননা করা। এক সাবেক উপদেষ্টার রাষ্ট্রপতিকে ‘চোর’ বলা প্রসঙ্গ তুলে তিনি বলেন, যিনি শপথ পড়িয়েছেন তাকেই এমন ভাষায় আক্রমণ রাষ্ট্রীয় শিষ্টাচারের চরম লঙ্ঘন।

প্রেস উইং অপসারণ, বঙ্গভবন ঘিরে ফেলা এবং রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার চেষ্টা নিয়েও প্রশ্ন তোলেন মোহসিন রশীদ। এসব ঘটনায় ড. ইউনূসের প্রত্যক্ষ ভূমিকা বা নীরব সমর্থন ছিল কি না, তা খতিয়ে দেখতে একটি নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের দাবি জানান তিনি।

এছাড়া ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্যের বিরুদ্ধেও তদন্ত হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। তার মতে, রাষ্ট্র কোনো পরীক্ষাগার নয়। রাষ্ট্রীয় ক্ষতি হয়েছে কি না, তা নিরপেক্ষভাবে যাচাই করা জরুরি।

সংবিধানের ১০৬ অনুচ্ছেদ সংক্রান্ত একটি রায় চ্যালেঞ্জ করার বিষয়েও তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন বলে জানান। রায়ের সার্টিফায়েড কপি হাতে পেলে তিনি রিভিউ আবেদন করবেন বলেও উল্লেখ করেন।

মোহসিন রশীদ বলেন, ভবিষ্যতে যেন আর কোনো অসাংবিধানিক অন্তর্বর্তী সরকার রাষ্ট্র পরিচালনার সুযোগ না পায়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। সরকার তদন্ত কমিটি না করলে তিনি নিজেই আইনি নোটিশ দিয়ে মামলার প্রক্রিয়া শুরু করবেন বলেও হুঁশিয়ারি দেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩১
সূর্যোদয়ভোর ৫:৪৬
যোহরদুপুর ১১:৫২
আছরবিকাল ৩:১৮
মাগরিবসন্ধ্যা ৫:৫৭
এশা রাত ৭:১৩

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩১
সূর্যোদয়ভোর ৫:৪৬
যোহরদুপুর ১১:৫২
আছরবিকাল ৩:১৮
মাগরিবসন্ধ্যা ৫:৫৭
এশা রাত ৭:১৩

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত