
আওয়ার টাইমস নিউজ।
অর্থনীতি ডেস্ক: দেশে স্বর্ণের দাম অপরিবর্তিত রয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন) সর্বশেষ যে মূল্য নির্ধারণ করেছে, আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সেই দামেই সোনা বিক্রি হচ্ছে।
এর আগে গত সোমবার ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা। বাজুস জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই মূল্য দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে।
নতুন দর অনুযায়ী
২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৬১ হাজার ৪০ টাকায়।
২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৯ হাজার ১৪৩ টাকা।
১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৫৬৮ টাকা।
সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকায়।
তবে এসব দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে বলে জানানো হয়েছে।
এর আগে ২২ ফেব্রুয়ারি ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হয়েছিল ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকায়।




























