
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের মিনাব শহরে একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে হামলা চালিয়েছে ইসরায়েল। এই ঘটনায় পাঁচজন শিক্ষার্থী প্রাণ হারিয়েছে। এখন পর্যন্ত কোনো আহতের খবর পাওয়া যায়নি।
শনিবার সকালে ইরানের রাজধানী তেহরানেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার ঘটনা ঘটেছে। এরপর ইরানের পূর্ব ও পশ্চিমাঞ্চল এবং তেহরানের কেন্দ্রে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ধোঁয়ার স্তূপ দেখা গেছে।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইরানজুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চলমান রয়েছে এবং পরিস্থিতি অনুযায়ী এটি অব্যাহত থাকবে। অন্যদিকে ইরানও কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও বাহরাইনে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।





























