
আওয়ার টাইমস নিউজ।
অর্থনীতি ডেস্ক: দেশের বাজারে টানা দাম বাড়ার পর হঠাৎ পতনের প্রভাবে সোনার বাজারে বড় পরিবর্তন এসেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বুধবার (৪ মার্চ) সকালে নতুন মূল্য ঘোষণা করেছে। গতকাল সকাল ১০টা থেকে কার্যকর নতুন দামের মধ্যে ২২ ক্যারেটের এক ভরি সোনা এখন ২,৬৮,২১৪ টাকা,
২১ ক্যারেট ২,৫৬,০২৫ টাকা,
১৮ ক্যারেট ২,১৯,৪৫৮ টাকা এবং
সনাতন পদ্ধতির এক ভরি ১,৭৯,১৫৯ টাকা।
রুপার দামের ক্ষেত্রেও সমন্বয় করা হয়েছে। ২২ ক্যারেট রূপা এখন প্রতি ভরি ৬,৫৩২ টাকা, ২১ ক্যারেট ৬,২৪০ টাকা, ১৮ ক্যারেট ৫,৩৬৫ টাকা এবং সনাতন পদ্ধতি ৪,০২৪ টাকা।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদা-যোগানের প্রভাবেই এই পতন এসেছে। চলতি বছর এখন পর্যন্ত সোনার দাম ৩৭ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ২৪ বার বাড়ানো এবং ১৩ বার কমানো হয়েছে।




























