সর্বশেষ
করোনার ৪০ হাজার কোটি টাকার ব্যয়ের নথি নিয়ে প্রশ্ন, ফেরত আসেনি ১২০০ কোটি
আজ প্রিয়তমা স্ত্রীর প্রতি ভালোবাসা ও প্রশংসা প্রকাশের বিশেষ দিন
জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ১২ জনের ৩ দিনের রিমান্ড
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ছাড়াল ২ লাখ ৩৪ হাজার টাকা
যে কোনো সময় এক দফায় রূপ নিতে পারে দাবি: জামায়াত আমির
১৯ সেপ্টেম্বর ২০২৬: আজকের স্বর্ণের বাজার দর কত?
আজ টানা ৬ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
সৌদি আরবে ঘুমের মধ্যে প্রবাসী যুবকের মৃত্যু টাইমস নিউজ
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
মার্কিন অর্থনৈতিক চাপে কোণঠাসা ইরান, কমছে হরমুজকে ঘিরে তেহরানের দরকষাকষির শক্তি
অগ্নিকাণ্ডে বাংলাদেশি রোগীরদের মৃত্যুর ঘটনায় ভারতে চিকিৎসা নিতে রোগীর ভাটা; চাপে কলকাতার হাসপাতালগুলো
গ্রিসে এয়ার শোতে ফ্যান্টম যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত দুই পাইলট
ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় নায়ক সালমান শাহ্ বন্ধু কর্তৃক হ/ত্যার ভয়ং’কর লোমহর্ষক রহস্য উন্মোচিত হলো
ভারতে মুসলিম সম্প্রদায়ের উপর বর্বরোচিত জুলুম, ১৫০ বছরের পুরোনো মসজিদ গুঁড়িয়ে দিল দেশটির উগ্র-জ/ঙ্গি হিন্দুত্ববাদী প্রশাসন

ওসমান হাদি হত্যা মামলার প্রধান দুই আসামি গ্রেপ্তার

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান দুই আসামিকে ভারতের পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। রোববার ভোরে উত্তর ২৪ পরগনার বনগাঁ সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া দুইজন হলেন ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসটিএফ জানিয়েছে, তারা বাংলাদেশে রাজনৈতিক কর্মী ওসমান হাদিকে হত্যার পর অবৈধভাবে ভারতে পালিয়ে যায়।

তদন্ত সূত্রে জানা গেছে, তারা মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে এবং পরে বিভিন্ন স্থানে অবস্থান করার পর আবার বাংলাদেশে ফিরে আসার উদ্দেশ্যে বনগাঁ সীমান্ত এলাকায় আসে। গোপন তথ্যের ভিত্তিতে শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এসটিএফ জানিয়েছে, ওই দুই বাংলাদেশি নাগরিক চাঁদাবাজি ও হত্যার মতো গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগে ভারতে প্রবেশ করেছে বলে তথ্য ছিল। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং রোববার আদালতে হাজির করার পর পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।

গত বছরের ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় মোটরসাইকেলে এসে হেলমেট পরা দুর্বৃত্তরা ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে পরে তার মৃত্যু হয়।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, হামলার ঘটনায় ফয়সাল করিম মাসুদকে অন্যতম হামলাকারী হিসেবে শনাক্ত করা হয়েছিল। তাকে গ্রেপ্তারের তথ্য দিলে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিল অন্তর্বর্তী সরকার।

এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আগে থেকেই ফয়সাল করিম মাসুদ, তার প্রতিষ্ঠান Apple Soft IT Limited এবং পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছিল। তদন্তকারীরা মনে করছেন, হত্যাকাণ্ডের পেছনে কোনো আর্থিক লেনদেন বা পরিকল্পনা ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

ওসমান হাদি হত্যা ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের থানায় মামলা দায়ের করেছিলেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩১
সূর্যোদয়ভোর ৫:৪৬
যোহরদুপুর ১১:৫২
আছরবিকাল ৩:১৮
মাগরিবসন্ধ্যা ৫:৫৭
এশা রাত ৭:১৩

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩১
সূর্যোদয়ভোর ৫:৪৬
যোহরদুপুর ১১:৫২
আছরবিকাল ৩:১৮
মাগরিবসন্ধ্যা ৫:৫৭
এশা রাত ৭:১৩

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত