সর্বশেষ
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
আন্তর্জাতিক
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়
বৃষ্টি কমতেই বাড়ছে দূষণ, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১২তম
ইসলামী ব্যাংক নিয়ে ‘জোরজবরদস্তি’ করলে ভালো ফল হবে না: ডা. শফিকুর রহমান
বিদ্যুতের দাম আবারও বাড়ছে? আজই আসছে নতুন মূল্যহার ঘোষণা

স্বর্ণপ্রেমীদের জন্য বড় সুখবর! একদিনেই ২ দফা দরপতন, ভরি নামল আড়াই লাখের নিচে

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

অর্থনীতি ডেস্ক: ঈদের আগে দেশের স্বর্ণবাজারে বড় ধাক্কা দিয়েছে দামের পতন। মাত্র ৬ ঘণ্টার ব্যবধানে দুই দফায় কমানো হয়েছে সোনার দাম, যা ক্রেতাদের জন্য স্বস্তির খবর হয়ে এসেছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বৃহস্পতিবার প্রথমে সকালে এবং পরে বিকেলে নতুন করে দাম নির্ধারণ করে। সর্বশেষ ঘোষণায় ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ৭ হাজার ৬৯৮ টাকা কমিয়ে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে একই দিন সকালে ভরিতে ৭ হাজার ৬৪০ টাকা কমিয়ে ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৫৪ হাজার ৬২৫ টাকা। ফলে একদিনেই দুই দফা কমায় দামে বড় ধরনের পতন ঘটে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী প্রতি ভরি সোনার দাম:
২২ ক্যারেট: ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা
২১ ক্যারেট: ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা
১৮ ক্যারেট: ২ লাখ ২ হাজার ০২০ টাকা
সনাতন পদ্ধতি: ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকা

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি বা বিশুদ্ধ সোনার দাম কমে যাওয়ার কারণেই এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। বাজার পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
চলতি বছরে এখন পর্যন্ত ৪৫ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৬ বার দাম বাড়ানো হয়েছে এবং ১৯ বার কমানো হয়েছে। আর গত বছরও একাধিকবার দামের ওঠানামা দেখা গেছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজার, ডলার রেট এবং স্থানীয় চাহিদা-যোগানের ওপর ভিত্তি করে ভবিষ্যতেও সোনার দামে পরিবর্তন আসতে পারে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত